মামুন মাহমুদের উপর হামলার ঘটনায় বিএনপির ঢাকা বিভাগের বিবৃতি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ মে ২০২২, ০৮:০০ পিএম
জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিবৃতি পাঠিয়েছে যৌথ বিবৃতি পাঠিয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এবং নারায়ণগঞ্জ জেলা শাখা। গণমাধ্যমে প্রেরিত বিবৃতিটিতেতে শনিবার (৩০ ক্রপ্রিল) সকালে বিবৃতি পাঠানো হয়।
ঢাকা বিভাগীয় টিমের পক্ষে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র পক্ষে ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৫ এপ্রিল অধ্যাপক মামুন মাহমুদ এর পুরানা পল্টন অফিসে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুমানিক রাত সাড়ে ৭ টার সময় অধ্যাপক মামুন মাহমুদ বাড়িতে ফেরার উদ্দেশ্য অফিস ভবনের নিচে নেমে এলে কস্তুরি রেস্টুরেন্টের সন্নিকটে পূর্ব থেকেই ওত পেতে থাকা দূর্বৃত্তরা হত্যার প্রচেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে আচমকা তার উপর হামলা করে।
তাদের কাছে থাকা ধারালো ছুরির উপর্যুপরি আঘাতে অধ্যাপক মামুন মাহমুদ ক্ষতবিক্ষত হয়ে যান। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রশাসনের তদন্তের মাধ্যমে ইতিমধ্যেই আমরাসহ সকল দেশবাসী অবগত হয়েছেন যে অধ্যাপক মামুন মাহমুদকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা মাফিক এই হামলা চালানো হয়েছিলো। আমরা এই হত্যার প্রচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই নৃশংস হামলার সাথে জড়িত সকল অপরাধী ও এর পেছনে সম্পৃক্ত প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুজে বের করে বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।


