Logo
Logo
×

রাজনীতি

ঈদের পরেই সাজবে রূপগঞ্জ-সোনারগাঁও কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২২, ০৮:২২ পিএম

ঈদের পরেই সাজবে রূপগঞ্জ-সোনারগাঁও কমিটি
Swapno

ঈদের পরেই নারায়ণগঞ্জের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। সেই সাথে ক্ষমতাসীনকে দলকে ঢেলে সাজানোর জন্য আলোচনা চলছে। আওয়ামীলীগের কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে  যে সকল জেলা উপজেলা এমনকি থানা ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে কমিটি হয় নাই অথবা পূর্নাঙ্গ কমিটি হয় নাই তা পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

এতোদিন রমজান মাস থাকায় নারায়নগঞ্জে রাজনীতিে ভিন্ন বিষয় নিয়ে গরম থাকলেও কমিটি বিষয়ে তেমন একটা সক্রিয় দেখা যায় নাই। তবে রাজনৈতিক বোদ্ধামহলের মতে ঈদের পরে ক্ষমতাসীন দল তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালি করার জন্য দলীয় কার্যক্রমে নামবেন। ইতিমধ্যে  জেলার কয়েকটি থানায় তা শুরু হয়ে গেছে।


এদিকে জেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ৭টি থানার মাঝে ইতিমধ্যে ফতুল্লা, বন্দর, আড়াইহাজার থানায় ক্ষমতাসীন দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। তার মাঝে বন্দরের কমিটি স্বাক্ষর হয়ে থাকলেও তা ঘোষণা বাকি আছে। ইতিমধ্যে ফতুল্লা থানাধীন ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি ইউনিয়নগুলো রমজানের পরে হবে বলে জানান। তবে অন্যান্য থানায় এখনো পূর্ণাঙ্গ হয়নি।


অন্যদিকে জেলার রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগে প্রায় ৩ বছর আগে সম্মেলনের মাধ্যমে ওই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন রুপগঞ্জ ১ আসনের সাংসদ এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, একই সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ জাহান ভূইয়া। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি এখনে পূর্ণাঙ্গ হওয়ার খবর নেই।

 

কবে হবে তাও জানেন তৃনমূল আওয়ামীলীগ। তাদের সাথে সোনারগাঁ আওয়ামীলীগ আহবায়ক কমিটি দিয়ে চলছে। ২ বছরে ২ বার আহবায়ক কমিটি হয়েছে। ঈদের পরে সম্মেলন হওয়ার কথা থাকলেও এখনো দিন তারিখ নির্ধারণ হয় নাই। তবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দলীয় কর্মীদের সক্রিয় রেখে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

 

কিন্তু এদিক দিয়ে সবচেয়ে পিছিয়ে আছে জেলার সদর থানা আওয়ামীলীগ। এখানে মাত্র একজন ব্যক্তি সদর থানা আওয়ামীলীগের কমিটিতে আছেন। জেলার শীর্ষ নেতৃবৃন্দ জানান কেন্দ্র থেকে নির্দেশনা আসলে সদর থানা কমিটি হবে।  


তাই রাজনৈতিক মহলে আলোচনা চলছে রুপগঞ্জে মন্ত্রী দায়িত্বে থাকার পরেও এখনো পূর্ণাঙ্গ না হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতরা সভাপতি সেক্রেটারির ব্যর্থতাকে দায়ী করছেন। সচেতন রাজনৈতিক মহলের মতে এখনি যদি এই সকল থানায় আওয়ামীলীগের শক্তিশালী কমিটি গঠন না হয় তাহলে আগামী নির্বাচনে তাদের পস্তাতে হতে পারে। জেলার একের পর এক থানার পূর্ণাঙ্গ কমিটি হতে থাকলেও রুপগঞ্জ সোনারগাঁ পিছিয়ে থাকায় তা কবে হবে প্রশ্ন তুলেছেন নেতা কর্মীরা।  তাই তাদেরকে এখনি শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলকে ঢেলে সাজাতে হবে।


রাজনীতিবীদদের মতে তৃণমূল পর্যায় দলীয়ভাবে শক্তিশালী কমিটি না থাকলে সেই দল আস্তে আস্তে কর্মী শূন্য হয়ে পরে। আর এতে করে একটা সময় এসে ওই দল তাদের শক্তি হারিয়ে ক্ষমতা থেকে বাদ পরে যায়। তাই রাজনৈতিক মহল মনে করেন আওয়ামীলীগকে ক্ষমতা ধরে রাখতে হলে তৃনমূল পর্যায় দলীয় কমিটি গুলোতে যুবক এবং প্রবীণ নেতা সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মসূচি পালন করে কর্মীদের সক্রিয় রাখতে হবে।

 

রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া জানান, এমপি মন্ত্রী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হতে পারবে কি না তা নিয়ে অনেক দিন জটিলতা ছিল। পরবর্তিতে তা ক্লিয়া হয়েছে এমপি মন্ত্রী সভাপতি হতে পারবেন। এর মাঝে অনেক দিন করোনার কারেন কমিটি গঠন করতে পারি নাই।

 

এখন পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে আলোচনা হচ্ছে। আশা করি অতি দ্রুত হয়ে যাবে। সোনারগাঁ উপজেলার আহাবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি কায়সার হাসনাতের সাথে যোগাযোগ করা হলে তার নাম্বার ব্যস্ত পাওয়া যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন