যুবলীগের সভাপতি হাজী সেলিম খানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ মে ২০২২, ০৯:৩৫ পিএম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নাসিক ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী মো: সেলিম খান এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রবিবার ( ১ মে ) দুপুর ২টায় নাসিক ১২নং ওয়ার্ড খানপুর দারুস সালাম এতিমখানায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইঁয়া সাজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য শামসুজ্জামান ভাষানি, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য মো: আসলাম সহ প্রমূখ।


