Logo
Logo
×

রাজনীতি

কেন্দ্রীয় সভাপতির রোগমুক্তি কামনায় কৃষক লীগের দোয়া,খাবার বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ মে ২০২২, ১২:০৯ এএম

কেন্দ্রীয় সভাপতির রোগমুক্তি কামনায় কৃষক লীগের দোয়া,খাবার বিতরণ
Swapno

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ দার'র আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ( ২ মে ) বাদ আছর মাসদাইর ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ দার'র আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সাবেক আহ্বায়ক শাহজামাল খোকনের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আবু সুফিয়ান লেলিনের সার্বিক তত্ত্বাবধানে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম খন্দকার সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক

 

মো. আনিসুর রহমান,নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল সালাম,নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগ নেতা জাকির হোসেন, ১৩ নং ওয়ার্ড কৃষকলীগ নেতা নজরুল ইসলাম খন্দকার,

 

১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল আহসান, আওয়ামীলীগ নেতা শাহজাহান আহমেদ প্রদান, যুবলীগ নেতা মোঃ ইউনুস আলী,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ বিপ্লব, সাজ্জাদ খন্দকার নয়ন, মোঃ টিটু, ছাত্রলীগ নেতা মোঃ রাব্বি, মোঃ অমিওসহ নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন