Logo
Logo
×

রাজনীতি

যুবলীগ নেতা ফয়েজের বিরুদ্ধে প্রতারণা মামলা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২২, ০৭:১৭ পিএম

যুবলীগ নেতা ফয়েজের বিরুদ্ধে প্রতারণা মামলা
Swapno

যুবলীগ নেতা ও নাসিক ১৩ নং ওয়ার্ডের পরাজিত কমিশনার প্রার্থী শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ(৪৮)'র বলে বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় প্রতারনার মামলা করেছে কাইফ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক মাহমুদুর রহমান স্বপন। সোমবার(৯ মে) মাহমুদুর রহমান স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ্য করা হয়,

 

শহরের জামতলার ৩/১ আঃ রহমান সড়কের আলহাজ্ব মোঃ শাহজাহানের পুত্র শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ তার মালিকানাধীন ৭ শতাংশ জমি ডেভেলপ করাতে সম্মত্ত হয়ে তাদের সাথে আলোচনা করে। এক পর্যায়ে বাদীকে জমি দেখায় এবং কাগজপত্র প্রদর্শন করেন। এর পরিপ্রেক্ষিতে একটি চুক্তিনামা দলিল সম্পাদনের মাধ্যমে বাদী অভিযুক্ত ফয়েজ কে আট লাখ টাকা প্রদান করে।

 

ভবন নির্মানের অংশীদারী চুক্তিপত্র দলিলে উল্লেখ ছিলো প্রতিষ্ঠানের সাথে চুক্তির তারিখ হইতে পরবর্তী ৩ মাসের মধ্যে কাইফ ডেভেলপমেন্ট লিঃ প্রতিষ্ঠান বরাবর বিশেষ ক্ষমতাযুক্ত রেজিস্ট্রিকৃত আম-মোক্তার নামা প্রদান করিবেন এবং জমির সমস্ত কাগজপত্র সহ দলিলাদি বুঝিয়ে দিবে।

 

কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও অভিযুক্ত ফয়েজ উল্লাহ ফয়েজ প্রতিষ্ঠানের বরাবরে বিশেষ ক্ষমতাযুক্ত রেজিস্ট্রিকৃত আম-মোক্তার নামা দলিল সম্পাদন না করিয়া যোগাযোগ বন্ধ করে দেয়।

 

ফলে বাদী অভিযুক্ত ফয়েজের বরাবর একটি আইনি নোটিশ পাঠায়। কিন্ত সে সেটা গ্রহন করেনি।বরং কয়েকদিন পূর্বে ফয়েজ উল্লাহ ফয়েজ প্রতিষ্ঠানে গিয়ে টাকা দিবেনা বলে বাদী কে হুমকি প্রদান করে আসে এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানায়, মামলা হয়েছে।অভিযুক্ত আসামী কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন