Logo
Logo
×

রাজনীতি

জেলা কিংবা মহানগরের গুরুত্বপূর্ণ পদে আসছেন আদিনাথ বসু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ মে ২০২২, ০৭:১৮ পিএম

জেলা কিংবা মহানগরের গুরুত্বপূর্ণ পদে আসছেন আদিনাথ বসু
Swapno

# অন্তর্মুখী আদিনাথকে দিয়ে চমক দিতে পারে আ’লীগ
# ভিপি বাদলের অনুপুস্থিতি এক যুগ পূরণ করেছেন তিনি

 

প্রচারেই প্রসার এমন কথাটাই যেন মানতে নারাজ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের স্বজন, স্বচ্ছ ও স্বল্পভাষী ত্যাগী নেতা আদিনাথ বসু। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আদিনাথ বসু  যেন নীরবে দল ও নেতাকর্মীদের আগলে রেখেছেন। দলের দুঃসময়ে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই  নেতা।

 

সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করেছেন। এবং কেন্দ্রীয় নেতাদের সাথে অনবদ্য ভূমিকা রেখে জয় ছিনিয়ে এনেছেন। আদিনাথ বসু শুধু যে আওয়ামী লীগেই জনপ্রিয় এমনটি নয়, বিশেষ করে নারায়ণগঞ্জের সনাতন ধর্মীলম্বী মানুষের কাছে অন্যতম আস্থার এক নাম আদিনাথ বসু।

 

তথাকথিত হিন্দু কিছু নেতা যখন বর্তমান মেয়র আইভীর বিরুদ্ধে লাগাতার অপপ্রচারে লিপ্ত ছিল তখন আদিনাথ বসুর উপরই আস্থা রেখেছিলেন সনাতন ধর্মালম্বীরা। তারা নিরাশও হননি। আদিনাথ বসু ঠিক সামলে নিয়েছেন। নিজেকে নিয়ে ওভাবে প্রচারে না নামলেও সূত্র জানিয়েছে, সামনে আওয়ামী লীগের জেলা ও মহানগর আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ পদে আসছেন তিনি।

 

এব্যাপারে আওয়ামী লীগের হাইকমান্ডেও ব্যাপক আলোচনা রয়েছেন। আদিনাথ বসুর শ্যালক স্বপন সাহা বাংলার বানী পত্রিকার চীফ ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগের দুঃসময়ে স্বপন সাহাও খুব একনিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাছাড়া আদিনাথ বসুর মামা সমীর ভদ্রও আওয়ামী লীগের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন।

 

তাদের দুইজনের ব্যাপারেও আওয়ীমী লীগের শীর্ষ মহলে গুডবুকের উপরের দিকে জায়গা রয়েছে। আদিনাথ বসুর পরিবার শুধু নয়, আনিনাথ বসু নিজেও যেন আওয়ামী লীগের তৃণমূলের জন্য আস্থার এক জায়গা। তবে সেসবে প্রচারনায় একেবারেই বিমুখ।  আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালের দিকে শহর ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন তিনি।

 

১৯৮০ সালের দিকে সম্মেলনের মাধ্যমে শহর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর যোগ দেন শহর যুবলীগে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জেলা যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। ওই কমিটিতে তিনি ১নং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

 

তখনকার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের অনুপুস্থিতে একটানা ১২ বছর আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আদিনাথ বসু। এরপর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

 

বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ছাত্রলীগ, যুবলীগ, মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সবখানেই রাজনীতি করার সুযোগ হয়েছে এই ত্যাগী নেতার। যার দরুণ তৃণমূল প্রত্যাশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবার তাকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় বিবেচনা করবেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন