Logo
Logo
×

রাজনীতি

আবদুল হাইকে নবনির্বাচিত সহ-সভাপতি আজিজুল হকের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মে ২০২২, ০৭:৪২ পিএম

আবদুল হাইকে নবনির্বাচিত সহ-সভাপতি আজিজুল হকের শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আজিজুল হক আজিজ।  বুধবার ( ১১ মে ) দুপুরে চাষাঢ়াস্থ মার্ক টাওয়ারে আবদুল হাইয়ের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এবং ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহাজাহান,

 

ধামগড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল সালাম, ধামগড় ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুল্লাহ প্রমুখ।  প্রসঙ্গত, গত ৭ মে বন্দর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত আলহাজ্ব আজিজুল হক আজিজ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন