নাসিক নয়, বাইরের বাসিন্দারাই শান্তিতে : শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মে ২০২২, ০৮:১৯ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নয়, বরং এর বাইরে বসবাসকারীরাই শান্তিতে আছেন বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। গত ২৫ এপ্রিল পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে দেয়া এক চিঠিতে এই অভিযোগ করেন এমপি শামীম ওসমান। ফতুল্লা এলাকাকে ষড়যন্ত্রমূলক ভাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে এমন অভিযোগ করে পল্লী উন্নয়ন ওসমবায় মন্ত্রনালয়ে এই চিঠি দেন শামীম ওসমান।
এসময় চিঠিতে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের চেয়ে এর বাইরের লোকজনই বেশি শান্তিতে রয়েছে। যার কারন হিসেবে তিনি সিটি করপোরেশনের অতিরিক্ত ট্যাক্স আদায় করাকে চিহ্নিত করেন। চিঠিতে তিনি আরও জানান, আমার নির্বাচনী এলাকার ৩১ ভাগ সিটি করপোরেশনে রয়েছে।
শেখ হাসিনার আন্তরিক সদিচ্ছায় আমার নির্বাচনী এলাকায় বিশেষত ইউনিয়ন পরিষদ এলাকায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজগুলো শেষ হলে নারায়ণগঞ্জ আবারও প্রাচ্যের ড্যান্ডি হিসেবে রুপ নেবে। আমার এলাকার মানুষ সিটি করপোরেশন হলে এত উন্নয়ন পেত কীনা তা সে বিষয়ে আমি সন্দিহান।
কারন আমার এলাকা সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের অধীনস্থ হলেও চাহিদার তুলনায় উন্নয়ন বঞ্চিত বলে তাদের মাঝে বেশ ক্ষোভ বিরাজ করছে। তিনি জানান, আপনার সাথে মৌখিক আলোচনায় আপনি জানিয়েছিলেন যে, আমার নির্বাচনী এলাকার অংশ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশন সম্প্রসারনের কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা কিংবা হবে না।
সেখানে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সংসদ সদস্যদের অবগত না করেই তাদের এলাকাগুলোকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার অপচেষ্টা করা হচ্ছে। আগামী নির্বাচনে এই দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয় এটি তারই একটা পরিকল্পনা বলে আমার মনে হচ্ছে।


