Logo
Logo
×

রাজনীতি

প্রস্তুতি নিচ্ছে বিএনপির প্রার্থীরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৯:২৮ পিএম

প্রস্তুতি নিচ্ছে বিএনপির প্রার্থীরা
Swapno

# কোন্দলকেই প্রধান সমস্যা মনে করছে তৃনমূল
# আন্দোলন ও নির্বাচন দুটোতেই চোখ

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমনটা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে দেশের বড় দুই রাজনৈতিক দল। জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে মরিয়া শাসক দল আওয়ামী লীগ। অপর দিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিও আবার রাষ্ট্রক্ষমতা ফিরে পেতে মরিয়া। 

 

তবে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল। তারপরেও নির্বাচন সব দলের অংশ গ্রহণ নিশ্চিত করতে চায় ক্ষমতাসীন দল। দুই দলেই চলছে সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরির কাজ। প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকলেও আরও যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজ করছে দুদলই। প্রার্থী তালিকায় নিজেদের অবস্থান দেখাতে জেলা বিএনপির প্রার্থীরা মরিয়া হয়ে উঠে পরে বিভিন্ন ভাবে কন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করছে।

 

এদিকে দীর্ঘ সাড়ে ১৩ বছরের বেশি ক্ষমতার বাইরে রয়েছেন ক্ষমতাসীন দলের বিপক্ষ প্রধান রাজনৈতিক দল জাতীয়তা বাদি বিএনপি। দীর্ঘ দিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি ২০২৩ সালের নির্বাচন সামনে রেখে ঘুরে দাঁড়াতে এখনই কৌশল ঠিক করতে চাইছে বলে দলটির নেতারা। কিন্তু ক্ষমতায় না থেকেও নারায়ণগঞ্জ বিএনপি নেতায় নেতায় কোন্দল থেমে নেই। 

 

তার পরেও নারায়ণগঞ্জের ৫ টি আসনের বিএনপির প্রার্থীরা মাঠ গোছানোর জন্য নেতা কর্মীদের সাথে সখ্যতা বাড়িয়ে দিয়েছেন। সেই সাথে আগের থেকে ৫ আসনের প্রার্থীরা যার যার নিজ এলাকায় কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করছেন। এছাড়াও দলকে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে গত জানুয়ারি মাসে নারায়ণগঞ্জে ১০ টি ইউনিটের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। 

 

তার মাঝে জেলার (২০ জানুয়ারি) রাতে কমিটির অনুমোদন দেওয়া হয়। ১০টি ইউনিটের আহ্বায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। এই ১০ ইউনিটের কমিটিতে রূপগঞ্জ, সোনারগাঁও,আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লায়, সোনারগাঁও পৌরসভায়, কাঞ্চন পৌরসভা, তারাব পৌরসভা, গোপালদী পৌরসভা, আড়াইহাজার পৌরসভা

 

অন্যদিকে নারায়ণগঞ্জের ৫টি আসনের বিএনপির প্রবীন আর যুবক মিলিয়ে এক ঝাক নেতা কর্মী এখন থেকেই মাঠ গোছানো শুরু করছেন। নারায়ণগঞ্জ রুপগঞ্জ ১ আসন থেকে গত নির্বাচনে কাজী মনিরুজ্জামান মনির প্রার্থী হয়েছিলেন। এখানে এবারও তিনি আলোচনায় আছেন। তৃণমূল নেতা কর্মীরাও তার পক্ষে মাঠে রয়েছেন।

 

এছাড়া তার বিপরীতে বিএনপির আওেশ নেতা মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া মাঠে সক্রিয় আছেন। তিনিও দল থেকে মনোনয়ন চাইবেন। আড়াই হাজার ২ আসন থেকে রয়েছেন বিএনপির আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ ৩ আসন থেকে রয়েছেন আজহারুল ইসলাম মান্নান। তিনি গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে করায় নারায়ণগঞ্জ ৪ আসন খেলাফত মজলিসে এমপির খোকার সাথে প্রতিদ্বন্ধিতা কওে হারেন।

 

বিএনপি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ গ্রহন ক ছেড়ে দিতে হয়, একই সাথে জেলার সদর বন্দর ৫ আসন থেকে ড. কামালের দল গণফোরামের নেতা এস এম আকরাম প্রার্থী হন।

 

কিন্তু জেলার ৪ আসন থেকে সাবেক এমপি ধানের শীষ প্রতীকের জন্য দৌরঝাপ করেও ব্যর্থ হন। এখান থেকে খেলাফত মজসিলের নেতা মনির হোসেন কাসেমী নৌকার প্রার্থী শামীম ওসমানের সাথে পরাজিত হন।

 

তবে এখান থেকে সাবেক এমপি গিয়াস উদ্দিন মনোনয়ন চেয়েও ব্যার্থ হন। কিন্তু এবার এবার আটঘাট বেধে তিনি মাঠে নেমেছেন। অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে গত জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের প্রতিদ্বন্ধিতার করেন জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী এস এম আকরাম। এই আসন থেকে বিএনপির সাবেক সাংসদ আবুল কালাম মনোনয়ন চেছের পান নাই। তাই এবার আগে থেকে মাঠে আছেন। কিন্তু এবার এখনো এস এম আকরামের দেখা পান নাই স্থানীয় নেতা কর্মীরা।

 

সব মিলিয়ে এবার জেলার বিএনপির ত্যাগি নেতারা আগে থেকেই মাঠে আছেন। একই সাথে তারা নিজেদের মত করে মাঠ গুছিয়ে নিচ্ছেন। সব মিলিয়ে এবার বিএনপি নেতারা আগে থেকে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন।

 

 কেননা ক্ষমতাসীন দল এখন থেকে ঢাকডোল বাড়িয়ে বলছেন সব দলের অংশ গ্রহন নিশ্চিত করে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। যদিও তা মানতে নারাজ বিএনপি সহ অন্যান্য দল। কিন্তু ভিতর গত ভাবে সকলেই প্রস্তুতি নিয়ে রাখছেন। এবিষয়ে বিএনপির একাধিক নেতা জানান দল নির্বাচনে অংশ গ্রহন করলে তারা নির্বাচনে যাবেন। তাই প্রস্তুতি নিয়ে রাখছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন