Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা লক্ষ্যে শেখ হাসিনা সরকার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:২৫ পিএম

বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা লক্ষ্যে শেখ হাসিনা সরকার
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশে পরিণত করার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো,

 

বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা, আজকের দিনে সেই প্রত্যয় ব্যক্ত করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, 'যতটুকু পারি, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশের দুঃখী মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাবো। দেশবাসীকে তিনি আহ্বান জানাই, আজকে যে অগ্রগতি হয়েছে, এটা ধরে রেখেই যেন আমরা এগিয়ে যেতে পারি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

 

 জেলা পরিষদকে আজ নারায়ণগঞ্জে প্রতিটি ঘরে ঘরে পৌছাতে পেরেছি। প্রধানমন্ত্রী আমাকে শয্যা অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যানের মনোয়ণ দিয়ে ছিলেন। সেই সম্মানকে আমি সততাভাবে পালনের চেষ্টা করেছি, আগামীতেও করে যাবো। আগামী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে নেত্রী কাছে দলীয় মনোয়ন চাইবো। মানুষের কল্যাণের কাজ করেছি,

 

আগামীতেও মানুষের জন্য কাজ করে যাবো। শনিবার ১৪ মে বেলা ১১টায় মর্গ্যাণ গালর্স স্কুল এন্ড কলেজের আনোয়ার হোসেন মিলনায়তনে মর্গ্যাণ গালর্স স্কুল এন্ড কলেজের গভনিংবডি সভাপতি আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পাওয়ায় সংবর্ধনা আয়োজনে তিনি একথা বলেন। মর্গ্যাণ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন,

 

সাবেক সদস্য এস এম আহসান হাবিব, হুমায়ূণ কবির, মোশাররফ হোসেন জনি, সুনয়ন মাহমুদ সুপন, মোঃ ইমামুল সেলিম, হানিফ মাদবর, সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার ও শিক্ষক প্রতিনিধি কবির উদ্দিন চৌধুরী ও শিক্ষার্থীরা। 

 

পরে মর্গ্যাণ গালর্স স্কুল এন্ড কলেজের গভনিংবডি সভাপতি আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক সদস্য এস এম আহসান হাবিব, হুমায়ূণ কবির, মোশাররফ হোসেন জনি, সুনয়ন মাহমুদ সুপন, মোঃ ইমামুল সেলিম, হানিফ মাদবর, সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার ও শিক্ষক প্রতিনিধি কবির উদ্দিন চৌধুরী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন