মামুন মাহমুদের সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৫:১১ পিএম
সন্ত্রাসী হামলায় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৫ মে রবিবার বাদ আসর কুতুবপুর নন্দলালপুরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নজরুল ইসলাম পান্না মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল।
আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্মআহবায়ক এম এ আকবর, একরামুল কবির মামুন, মো.ওমর আলী, আব্বাস আলী বাবুল, এড.আলমগীর, এড. মশিউর রহমান শাহিন, আবু তাহের মোল্লা, এড.আল আমিন সিদ্দিকী সদস্য বোরহান বেপারী, আবু বখতিয়ার সোহাগ, এনামুল হক মামুন, রাশেদ মিল্কী, শাহ জাহান আলী, এড. জাহিদ হাসান রুবেল,
জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, নজরুল ইসলাম, মৎস্যজীবী দলের রাসেল প্রধান, বিএনপি নেতা গিয়াসউদ্দিন লাভলু, কাজী নাজমুল হাসান, আনোয়ার হোসেন, আলিমউদ্দীন খন্দকার,দীল মোহাম্মদ দীলু, শাহিন খন্দকার,জাহাঙ্গীর আলম, বাবুল মেম্বার,গাজী ইব্রাহিম,
ইবনে মাসুদ,কামরুল হাসান সুমন, মো.শাহিন, ডা. আলিম, শাহাবুদ্দীন, মো.হাসান, আনোয়ার হোসেন, আল-আমিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


