Logo
Logo
×

রাজনীতি

জনপ্রিয়তার ধসে হেরে যেতে পারেন দুই এমপি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৪:৪৭ পিএম

জনপ্রিয়তার ধসে হেরে যেতে পারেন দুই এমপি
Swapno

# স্থানীয় সরকার মন্ত্রীকে মিথ্যা চিঠি দিয়েছেন শামীম ওসমান

 

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানকে নিজেদের উপর চাপিয়ে দেয়া একটি গজব হিসাবে দেখছেন ফতুল্লার বাসিন্দারা। তারা জানান বিনা ভোটের এই এমপি ফতুল্লার কোন এলাকায় কি সমস্যা আছে সেই খবর রাখেন না। কারন তিনি কোনোদিন সরেজমিন গিয়ে এলাকাবাসীর সমস্যা দেখেন না। এমন কি ফতুল্লার সাধারন মানুষের সাথে তার কোনো সম্পর্কও নেই।

 

এলাকার সাধারন মানুষের সাথে তিনি কখনো কোনো কথা বলেন না। এলাকাবাসী তাদের সমস্যার কথা জানাতে চাইলেও কোনো সুযোগ পান না। তাই দিনে দিনে ফতুল্লা থানা এলাকা একেবারে বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। উন্নয়ন কাজে কোথাও কোনো শৃংখলা নেই। অথচ নারায়ণগঞ্জ শহরের চেয়ে অনেক বেশি সংখ্যক লোক বসবাস করে এই ফতুল্লা থানা এলাকায়।

 

গোটা ফতুল্লা থানা এলাকাটিকে শামীম ওসমান এখনো শহরের মর্যাদায় না এনে গ্রামের মর্যাদায় রেখে দিয়েছেন। তার কারনেই ফতুল্লার ইউনিয়নগুলি পৌরসভা হচ্ছে না এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত হচ্ছে না।

 

সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী চেয়েছেন ফতুল্লার চারটি ইউনিয়নকে নারায়ণণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত করে উন্নয়ন করতে। কিন্তু শামিম ওসমান স্থানীয় সরকার মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন গোগনগর সহ ফতুল্লার এসব ইউনিয়নকে সিটি করপোরেশনে নিলে নাকি আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে এবং নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের ভরাডুবি ঘটবে।

 

কিন্তু বাস্তবতা হলো উল্টো। এই দুটি আসনে খোঁজ নিয়ে জানা গেছে যেকোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচনে শামীম ওসমান ও সেলিম ওসমান জিততে পারবেন না। এই দুটি আসনের সাধারন মানুষের সাথে কথা বললেই এর সত্যতা পাওয়া যাবে। কারন তারা দুই ভাই এসব আসনের ইউনিয় এলাকাগুলিতে পরিকল্পিত কোনো উন্নয়নই করতে পারেননি।

 

 ফতুল্লার বিভিন্ন এলাকাতো বারো মাসই পানির নিচে ডুবে থাকে। আর বর্ষাকালে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পরে গোটা ফতুল্লা থানা এলাকা। এছাড়া সেলিম ওসমানের নারায়ণগঞ্জ-৫ আসন এলাকায় রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয় নাই। এই আসনে সাতটি ইউনিয়ন পরিষদ রয়েছে। তাই দুই এমপির স্বেচ্ছাচারিতার কারণেই আগামী নির্বাচনে এই দুটি আসনে আওয়ামী লীগের ভরাডুবি ঘটার সম্ভাববনা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন। তাই স্থানীয় সরকারের কাছে শামীম ওসমানের মিথ্যা চিঠির খবর ফতুল্লাবাসী জানার পর থেকে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে তারা জানিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন