Logo
Logo
×

রাজনীতি

বিভেদপন্থীদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য ছাত্র ইউনিয়নের আহবান

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৭:৪৩ পিএম

বিভেদপন্থীদের বিরুদ্ধে সচেতন থাকার  জন্য ছাত্র ইউনিয়নের আহবান
Swapno

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়নগঞ্জ জেলার ২৬ তম জেলা সম্মেলন কে ঘিরে ছাত্র ইউনিয়নের একাংশ বিভিন্ন উপ-দলীয় তৎপরতা সৃষ্টি করে  সম্মেলনে বাঁধা সৃষ্টি এবং সম্মেলন পরবর্তী সময়ে মিথ্যা বহিষ্কারের ঘটনা সৃষ্টি করে স্থানীয় কর্মীদের মধ্যে বিভ্রান্ত তৈরী করছে। এই বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি ইবনে সানি দেওয়ান ও সাধারণ সম্পাদক সংহতি ঘোষ রমা এক যৌথ বিবৃতিতে বলেন,

 

অনুষ্ঠিত ২৬তম জেলা সম্মেলন সম্পূর্ণ গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ও সকল ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল ভাবে সম্পন্ন হয়েছে। ছাত্র ইউনিয়ন সর্বদা ঐক্যপ্রক্রিয়ায় এবং গণতান্ত্রিক কেন্দ্রীকতায় বিশ্বাসী। এই ক্ষেত্রে কোন প্রকার আদর্শহীন সুবিধা ভিত্তিক রাজনীতি এবং বিভেদপন্থীদের উপদলীয় তৎপরতা তৈরী করে কর্মী ও ছাত্র সমাজের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করলে তা সহ্য করা হবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন