ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে : জুয়েল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৭:১০ পিএম
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি,ছাত্র নেতা মো. জুয়েল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসলে বাংলার ঘরে ঘরে শতভাগ বিদ্যুত আসতো না নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হতো না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী শেষে জেলা আওয়ামী লীগের সভায় হয়ে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে শহরের দুই নং রেলগেইট এলাকা থেকে শুরু করে প্রেসক্লাব হয়ে আবার আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত র্যালী অনুষ্ঠিত হয়। মো. জুয়েল হোসেন বলেন, বর্তমানে শেখ হাসিনার ও দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।
এসকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐকব্যদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে যার সিএস আর এস ডি এস আওয়ামীলীগ পরিবারের সন্তান যারা বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে তাদেরকে চিহ্নিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি সিব্বির আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক দপ্তর সম্পাদক মো. ইমরানুর রশিদ, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সাবেক সহ প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল,
সাবেক অর্থ সম্পাদক মামুন, সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, সাবেক সদস্য নাদিম, রাকিবুল ইসলাম সুমন, মোখলেস, আফসার, আনিসুর রহমান আমির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রনি, মারুফ, সাহেদুল, জাবেদ, রিপন, সাগর, দীপ্ত, পাপ্পু, আতিফ আসলাম, আক্তার ও সুজন মোল্লা প্রমুখ।


