জেলাআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা
স্টাফ রির্পোটার
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৭:২৪ পিএম
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
স্টাফ রির্পোটার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্ম সূচির আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ই মে) সকাল ৯টায় নগরীর ২নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। পরে আলোচনা শেষে সকাল ১০টায় ২নং রেল গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি বর্ণাঢ্য র্যালী করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক অন্যতম সদস্য ভি.পি জামির হোসেন রনি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সদর থানার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাদাতা সভাপতি শফিউর বাশার বাবু, আহবায়ক কমিটির সাবেক সদস্য মো.জুয়েল খান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা তামিম আহম্মেদ বিজয়, মাহমুদুল হাসান, মো.রাজন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.মেহেদী হাসান বাবেল, রাসেল ভূইয়া, তানসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আসিব আহম্মেদ আনিস, সাব্বির খান, নারায়ণগঞ্জ সদর থানার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ শরীফ হোসেন সানি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাগর, মো.নুর হোসেন, মো. অলিফ, নিলয় দাস, বসির আহম্মেদ, বাস্তব সাহা, রাজ রয়, বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.অনিক সহ নারায়নগঞ্জ জেলা ,উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


