Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতাদের হুঙ্কার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৭:৩৬ পিএম

বিএনপি নেতাদের হুঙ্কার
Swapno

বিএনপির কেন্দ্রীয় নেতারা বিনা বাঁধায় নারায়ণগঞ্জে এসে একরে পর এক হুংকার দিয়ে যাচ্ছে। একই সাথে আওয়ামীলীগের কেন্দ্রীয় এবং স্থানীয় শীর্ষ নেতাদের কড়া সমালোচনা করছে সভা-সমাবেশে এসে। এ নিয়ে আওয়ামীলীগের তৃনমুলে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।  সমালোচনা চলছে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের ভূমিকা নিয়েও। 

 

নারায়ণগঞ্জ আওয়ামীলীগ সংগঠিত থাকলে বিএনপির শীর্ষ নেতারা নারায়ণগঞ্জের বুকে দাঁড়িয়ে হুংকার ছাড়ার সাহস পেতেন না এমন দাবি আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের।


এদিকে আগামী জাতীয় নিবার্চনকে ঘিরে বিএনপির একাধিক নেতা নারায়ণগঞ্জে এসে গরম বক্তব্য দিয়ে যাচ্ছে। সেই সাথে এখান থেকে সরকার পতনের হুংকার দিচ্ছে। সরকার পতনের বিএনপির আন্দোলনের সুত্রপাত এই জেলা থেকে শুরু করার অঙ্গীকার করেন নেতা কর্মীরা। কিন্তু আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে কিনা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি।

 

কিন্তু দলকে প্রস্তুত রাখতে এবং নেতাকর্মীদের চাঙা রাখতে দলের শীর্ষ নেতারা বারবার নারায়ণগঞ্জে ছুটে আসছেন। সভা সমাবেশের মাধ্যমে কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানাচ্ছেন। ক্ষমতাসীন দলের জেলার শীর্ষ নেতারা তাদের এই হুংকারকে কোন পাত্তা দিচ্ছেন না বলে জানান একাধিকন নেতৃবৃন্দ।


রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, বিএনপিতে বিরোধ থাকলেও শীর্ষ নেতাদের আগমনে এবং জ্বালাময়ী বক্তব্যের ফলে বিএনপি সাংগঠনিক ভাবে চাঙা হচ্ছে। এরফলে বিএনপি লাভবান হলেও ক্ষমতাসীন দল নিজেদের কোন্দলের কারণে পিছিয়ে যাচ্ছে।

 

সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতারা ঢাকার পর নারায়ণগঞ্জকে বেশী গুরুত্ব দিচ্ছেন। এ জেলার নেতাদের সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।  দলের হাইকমান্ড এ জেলাকে গুরুত্ব দিয়ে নানা কর্মকান্ড শুরু করেছেন। প্রবীণদের পাশাপাশি নবীন নেতাদের সমান গুরুত্ব দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন।

 

এ কারণে দলের মহাসচিব থেকে শুরু করে একাধিক নেতা নারায়ণগঞ্জ সফর করেছেন এবং আগামী দিনের একাধিক কর্মসূচিতে ডাক সাইটের বেশ কিছু নেতা নারায়ণগঞ্জ সফর করবেন বলেও বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন। দলের নেতাকর্মীদের চাঙা রাখতেই দলের শীর্ষ নেতারা নারায়ণগঞ্জে এসে জ্বালাময়ী বক্তব্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে সাহস সঞ্চার করছেন।

 

আর এটা নেতাদের কৌশল এমন দাবি বিএনপির জেলার শীর্ষ নেতাদের। তবে, বিএনপির শীর্ষ নেতারা বিনা বাঁধায় নারায়ণগঞ্জে এসে শীর্ষ নেতাদের হুংকার দেয়ার কারণে আওয়ামীলীগেও চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

 

জেলার শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে আওয়ামীলীগে ক্ষোভ দেখা দিয়েছে। দলের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই এই সুযোগকে কাজি লাগিয়ে বিরোধী দলীয় নেতারা নিজেদের দল গুছিয়ে নিচ্ছেন।

 

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকারের অধীনে আওয়মীলীগ ছাড়া আর কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। এখন জনগনই তাদের আর চাইতাছে না। কারণ জনগণ কয়েকটা নির্বাচনে দেখেছে। পূর্ববর্তী নির্বাচন গুলোতে মানুষ ভোট দিতে পারে নাই। গুটি কয়েক ব্যক্তি ভোট দিলেও তার রেজাল্ট তারা পায় নাই।

 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, রাজনীতিতে সব দলই যার যার মত কৌশল অবলম্বন করে দলীয় কর্মসূচি পালন করেন। আমাদের আগে যারা জেলা বিএনপির দলীয় পদে দায়িত্ব পালন করেছে তাদের কৌশলে কিছুটা ভূলত্রুটি থাকায় তখন সভা সমাবেশ গুলো ঐভাবে সফল করতে পারে নাই। তাছাড়া পুলিশ প্রশাসনের বাধাতো ছিলই।

 

তবে আমরা বর্তমানে যারা জেলা বিএনপির পদে দায়িত্ব পালন করে যাচ্ছি তারা এখন ভিন্ন কৌশল অবলম্বন করায় আমাদের কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে আমরা কয়েকটা সমাবেশ সফল ভাবে বাস্তবায়ন করেছি। এই সভা সামবেশের মাধ্যমে নেতা কর্মীরা উজ্জীবিত হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন