জাতীয় যুব শ্রমিকলীগের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা
স্টাফ রির্পোটার
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৯:২৫ পিএম
ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) শেখ রিজাউল হক দিপুকে ফুলের শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিক লীগের নেতৃবৃন্দ। গত (১৭ই মে) মঙ্গলবার বিকেল ৫টায় ফতুল্লা মডেল থানায় নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) শেখ রিজাউল হক দিপুকে ফুলের শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মো.লিটন, জেলা যুব শ্রমিক লীগের শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক মো.ফরিদ হাওলাদার, কাশীপুর ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সিহাব সহ প্রমূখ।
এসময় নবাগত অফিসার ইনর্চাজ শেখ রিজাউল হক দিপু বলেন, ফতুল্লা থানার আওতায় যে কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডকে মাদক মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। যে সকল এলাকায় কিশোর গ্যাং রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।


