Logo
Logo
×

রাজনীতি

মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে আনিছ মাস্টার

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:২৭ পিএম

মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে আনিছ মাস্টার
Swapno

মামালার প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করেছেন (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৪০৪৩) এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. আনিছুর রহমান মাষ্টার। বিগত ২৩ বছর যাবৎ একজন নৌযান শ্রমিক হিসাবে এবং পরবর্তীতে নৌযান শ্রমিকদের কল্যাণে নিবেদিত প্রান হয়ে সুনামের সাথে আমি আমার দায়িত্ব পালন করে আসছি।

 

আজও অবধি পর্যন্ত কোনো মালিক পক্ষের কাছে মাথা নত না করে, নৌ শ্রমিকদের অধিকার ও দাবী আদায় করার জন্য আপোষহীনভাবে লড়াই ও সংগ্রাম করে যাচ্ছি। সংগঠনের মাধ্যমে। ফলে কিছু লোকের কাছে আমি ভাল, কিছু লোকের কাছে মন্দ। এদের মধ্যে যারা ইতিপূর্বে বিভিন্নভাবে আমাদের সংগঠনকে ক্ষতিগ্রস্থ করতে চেয়েও পারেনি, সেই সকল নৌ সন্ত্রাসীরা একত্রিত হয়ে যোগসাজশ এর মাধ্যমে আমাদের সংগঠনের ও আমার ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার

 

 জন্য পেছনে লেগেছে। তারই ধারাবাহিকতায় গত ১৩/০৫/২০২২ইং তারিখে ফতুল্লা মডেল থানায় বাল্কহেড ভাড়া নিয়ে আত্মসাৎকারী হিসাবে অভিযোগকারী আসাদুজ্জামান শামীম তার মালিকানাধীন এমভি মায়ের স্নেহ নামক বাল্কহেডটি উদ্ধারে আমাদের সংগঠন ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৪০৪৩) বরাবর একটি অভিযোগ করেছিল ২০২১ সালের অক্টোবর মাসে।

 

সেই সময় নৌপুলিশকে সাথে নিয়ে আমরা সেই বাল্কহেডটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেই। তখন আসাদুজ্জামান শামীমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় গুম মামলার একটি অভিযোগ হয়েছিল। সেই সময় আমরা সাংগঠনিক ভাবে লড়াই সংগ্রাম করে সত্যতা তুলে ধরে সেই মামলা থেকে তাকে অব্যহতি পেতে সহযোগীতা করি। ফতুল্লা মডেল থানায়, থানা পুলিশ, নৌ-পুলিশ, সংগঠনের পক্ষ থেকে আমি এবং আসাদুজ্জামান শামীম ও মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত থেকে লক্ষ্য করেছেন।

 

যেহেতু অনেক লড়াই সংগ্রাম করে মালিক আসাদুজ্জামান শামীমকে বাল্কহেডটি আমরা উদ্ধার করেছি এবং উদ্ধারকৃত বাল্কহেডটি আসাদুজ্জামান শামীমকে বুঝিয়ে দিয়েছি। সেই মালিককে বলির পাঠা করেই আমার বিরুদ্ধে অপপ্রচার করে ষড়যন্ত্র করা হচ্ছে।

 

মূলত আমাদের উপকারভোগী আসাদুজ্জামান শামীমকে ব্যবহার করে নদী পথের কিছু দালাল ও নৌ সন্ত্রাসীরা এবং কিছু বাল্কহেড মালিকরা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে ও আমাদের সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে লেখালেখি করিয়ে আমার বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মিথ্যা ও বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,

 

পাশাপাশি আমি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে অনুরোধ জানাবো প্রকৃত ঘটনা উদঘাটন করে যেন প্রকৃত দোষীর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হয়। সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৪০৪৩) এর অন্যান্য নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন