খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় দোয়া
স্টাফ রির্পোটার
প্রকাশ: ২০ মে ২০২২, ০৮:৪০ পিএম
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খানের রোগমুক্তি কামনায় মহানগর বিএনপি নেতা সলিমুল্লাহ বাবুলের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার (২০ই মে) বাদ জুমা কদম রসুল দরগাহ শরীফে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা সাজ্জাদ ভূইয়া, আলী আকবর, যুবদল নেতা মাসুদ রানা, সালমান হানিফ, শহীদুজ্জামান শহীদ,
আব্দুল কাদের, আক্তার হোসেন, এবাদুল্লাহ, হালিম, কবির হোসেন ও শ্রমিকদল নেতা শরিফ ফকির সহ প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কদম রসুল দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা কাজী শরিফুল্লাহ শাহীন। এসময় দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো,
প্রয়াত বিএনপি নেতাদের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া, মির্জা আব্বাস ও মঈন খানের রোগ মুক্তি কামনা করা হয়। সেই সাথে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার চলমান সমস্যা দ্রæত লাঘব হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়। দোয়া শেষে নেওয়াজ বিতরণ করা হয়।


