Logo
Logo
×

রাজনীতি

রূপগঞ্জে বিএনপির সম্মেলনে হামলার ঘটনায় নাসির উদ্দিনের নিন্দা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২২ মে ২০২২, ০৮:৫৮ পিএম

রূপগঞ্জে বিএনপির সম্মেলনে হামলার ঘটনায় নাসির উদ্দিনের নিন্দা
Swapno

রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়ন বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নাসির উদ্দিন। শনিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাসির উদ্দিন বলেন,

 

ভূলতা ইউনিয়ন বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা সত্যিই দুঃখজনক । শুধু তাই নয় ভূলতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্বাসের বাড়িতেও হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

 

আমি এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন