Logo
Logo
×

রাজনীতি

আবদুল হাইকে আবদুল্লাহ বাবুর শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২২, ০৮:৪২ পিএম

আবদুল হাইকে আবদুল্লাহ বাবুর শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবদুল্লাহ বাবু।  রোববার ( ২২ মে ) সকালে চাষাঢ়াস্থ মার্ক টাওয়ারে আবদুল হাইয়ের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম,সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহাজাহান, সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জিতু, কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,

 

কলাগাছিয়া ইউনিয়ন ( ৪,৫,৬ ) ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন টুটুল প্রমুখ। প্রসঙ্গত, গত ৭ মে বন্দর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সহ- সভাপতি হয়েছেন মো. আবদুল্লাহ বাবু।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন