Logo
Logo
×

রাজনীতি

এক সামরিক ধান্ধাবাজ এসে সমস্ত অপকর্ম সৃষ্টি করেছে : আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২২, ০৮:৫২ পিএম

এক সামরিক ধান্ধাবাজ এসে সমস্ত অপকর্ম সৃষ্টি করেছে : আনোয়ার হোসেন
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, স্বাধীনতার বিভিন্ন তৎকালীন সরকার এই দেশকে পরিচালনা করে আসছেন ।

 

এরপর সামরিক সরকার এসে দেশটা রসাতলে নিয়েছে। এক সামরিক ধান্ধাবাজ এসে সমস্ত অপকর্মগুলাকে সৃষ্টি করেছে, সন্ত্রাসের জন্ম তারাই দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবাজি তারাই ঢুকিয়ে দিয়েছে। আর এই অপকর্মগুলো করেছে তারা আজ বড় বড় কথা বলে।

 

তাই আমি সাংবাদিকদের অনুরোধ করবো আপনারা সমাজের বিবেক। যারা সমাজের অপকর্মগুলা তুলে ধরবে তারাই যদি সমাজে অপকর্ম করে তাহলে এর থেকে বের হওয়ার উপায় নাই ।


গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনেমুন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আনোয়ার হোসেন আরো বলেন, সাংবাদিকতা একটি সম্মানীয় পেশা। এই সম্মান ধরে রাখার দায়িত্ব যারা সাংবাদিকতা করে তাদের এবং এটা দেখভাল করার দায়িত্ব সাংবাদিক নেতৃবৃন্দের।এটা বাস্তব সত্য কথা নারায়ণগঞ্জে পত্রিকার কোন অভাব নাই, এই পত্রিকায় একটি রাজনৈতিক ও সামাজিক খাটো করার জন্য ৫০০ টাকাই যথেষ্ট ।

 

কোন একটা সাংবাদিককে ৫০০ টাকা দিলেই একটা রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তির  সম্মান ক্ষুন্ন করার জন্য সংবাদ প্রকাশ করে। এটাই যদি হয়ে যায় তবে সাংবাদিকদের সম্মানীয় যে পদ পদবীটা জঘন্য কর্ম হবে বলে আমি মনে করি ।তাই সাংবাদিক নেতৃবৃন্দ যে ক্ষোভ প্রকাশ করেছেন তারা এটার উন্নতি চায়। সম্মানটা ধরে রাখতে চায়।

 

আসলেই সাংবাদিকরা সমাজের বিবেক,সমাজের অপরাধ, দূর্নীতি, অপকর্ম সমাজের বিবেক হিসেবে তা তুলে ধরতে পারে। সাংবাদিকদের কাজ নানান ধরনের অপকর্ম  সমাজের মানুষের মাঝে তুলে ধরা। আর যারা মানুষের ইন্দনে অপকর্ম করে যাদের বিরুদ্ধে লেখালেখি করে সে মনে করবে  এ সমাজে যে অবক্ষয় আজকে এই সমাজ খারাপের দিকে ধাবিত হচ্ছে।

 

খারাপ নেতৃত্ব অপরাজনৈতি এ সমাজ কলুশিত হচ্ছে।আজকে এই জায়গা  থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলেই নিশ্চয়ই এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ।


জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সভাপতি খন্দকার শাহ্ আলম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সহসভাপতি রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও  দৈনিক সোজাসাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ, সাংবাদিক ইউসুফ আলী এটম, বিল্লাল হোসেন রবিন, হাসান আরিফ, প্রণব রায়, বুলবুল আহমেদ সোহেল,

 

দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খান, আরটিভির আনোয়ার হাসান, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামলসহ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন