Logo
Logo
×

রাজনীতি

আওয়ামীলীগ অফিস বিক্রি নিয়ে নানা প্রতিক্রিয়া

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৮:১৫ পিএম

আওয়ামীলীগ অফিস বিক্রি নিয়ে নানা প্রতিক্রিয়া
Swapno

# নতুন মালিকের ঠিকাদার পালিয়ে গেল

 

দেওভোগ থান কাপড় মার্কেটে অবস্থিত ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের নতুন মালিকের ঠিকাদার গতকাল অফিস ভবন ভাঙ্গতে এসে কর্মীদের ক্ষোভের মুখে পালিয়ে গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটেছে। এদিকে গতকাল দুপুরে একটি গোয়েন্দা সংস্থার লোক এসে আওয়ামী লীগ অফিসের আশপাশের দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেছে।

 

তবে, দোকানদাররা অফিস কেনাবেচার ব্যাপারে কিছু বলতে পারেনি।  এদিকে, আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন অফিস ভবন ক্রেতা তোফজ্জল হোসেন মুকুল আদৌ কোন শিল্পপতি নন। তিনি ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী রফিকুল ইসলাম রফিকের ছোট ভাই, নীট কনসার্নের একজন

 

কর্মচারী ও একজন জমির দালাল। উল্লেখ্য, ওয়ার্ড আওয়ামী লীগের এ অফিসটি সম্প্রতি ৫০ লাখ ডাকায় বিক্রি করে দেয়া হয়েছে। টাকার লেনদেন হয়ে গেছে। তবে, এখনো দলিল সম্পাদন হয়নি। জানা গেছে, কৌশলগত কারণে আসন্ন মহানগর আওয়ামী লীগ সম্মেলন শেষে এ দলিল সম্পাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন