Logo
Logo
×

রাজনীতি

আবদুল হাইকে আক্তারের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৮:৩৩ পিএম

আবদুল হাইকে আক্তারের শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তার হোসেন বিএ । সোমবার (২৩ মে) সকালে চাষাঢ়াস্থ মার্ক টাওয়ারে আবদুল হাইয়ের বাসভবনে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আক্তার হোসেন বিএ এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. জবেদ আলী, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হারুন প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গত ৭ মে বন্দর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সহ- সভাপতি হয়েছেন আক্তার হোসেন বিএ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন