Logo
Logo
×

রাজনীতি

এড. আব্দুস সালামকে নাসিরের নেতৃত্বে তারাব পৌর বিএনপির শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৮:৩৯ পিএম

এড. আব্দুস সালামকে নাসিরের নেতৃত্বে তারাব পৌর বিএনপির শুভেচ্ছা
Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় এড. আব্দুস সালাম আজাদকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাব পৌরসভা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব মো. নাসির উদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারাব পৌরসভা বিএনপি'র নেতৃবৃন্দ।

 

সোমবার (২৩ মে) বিকেল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এড. আব্দুস সালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মো. নাসির উদ্দিনের নেতৃত্বে তারাব পৌরসভা বিএনপি'র নেতৃবৃন্দরা।

 

পরে তারা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।  শুভেচ্ছাকালে তারাব পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাফেজ, সদস্য সচিব জাকির হোসেন রিপনসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন