Logo
Logo
×

রাজনীতি

অসুস্থ নাগরিক কমিটির সেক্রেটারির পাশে আ`লীগ সভাপতি আবদুল হাই

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ মে ২০২২, ০৬:০০ পিএম

অসুস্থ নাগরিক কমিটির সেক্রেটারির পাশে আ`লীগ সভাপতি আবদুল হাই
Swapno

বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অসুস্থ আব্দুর রহমানকে দেখতে তার বাসায় ছুটে গেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই।  বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় নিতাইগঞ্জে আব্দুর রহমানের বাসভবনে যান আবদুল হাই।

 

এসময়ের আব্দুর রহমানের শরীরের অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এবং অসুস্থ এই নেতার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, আব্দুর রহমানের সহধর্মিণী ফরিদা ইয়াসমিন মিনু, বড় মেয়ে এড. তানহা রহমান,

 

বড় ছেলে আহমেদুর রহমান তনু, ছোট ছেলে আরিফুর রহমান তপু, আওয়ামী লীগ নেতা মধু সোধন পোদ্দার মধু প্রমুখ। উল্লেখ্য ১৯৬৭ সনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই যখন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তখন আবদুল হাইয়ের সাথে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুর রহমান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন