আরো সুদৃঢ় আইভী, নরবড়ে শামীম ওসমানের রাজনীতি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ মে ২০২২, ০৪:৩৫ পিএম
# শামীম ওসমানের ঘন ঘন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিয়ে নানা প্রশ্ন
হাজারো প্রতিকূলতার মাঝে দূর্বার গতিতে এগিয়ে চলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। এবারের নির্বাচনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতো তারা অনেকটাই চুপসে গেছেন।
কারন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তিন বার এবং তার আগে একবার এই টানা চার বার নির্বাচিত হওয়ার পর সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যে নারায়ণগঞ্জ শহরে আওয়ামীলীগের রাজনীতি আইভীর কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জের সাধারন মানুষের মতে মেয়র আইভী বরাবরই উন্নয়নের রাজনীতির ধারকবাহক।
এই শহরের সন্ত্রাসী চক্র আইভীকে ঠেকাতে এমন কোনো ষড়যন্ত্র নেই যা তারা করেন নাই। সন্ত্রাসীরা ফুটপাত ইস্যুতে মেয়র আইভীকে হত্যা প্রচেষ্টা পর্যন্ত চালিয়েছেন। কিন্তু তিনি গায়ে মাখেন নাই। বরং তিনি বেশ জোরালো ভাবে প্রতিরোধ করেছেন। এবার নির্বাচিত হওয়ার মেয়র আইভীর মামলায় খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট হলে কিছুটা বিব্রত হন আইভী।
কারন জানা মতে তিনিও চান নাই খোকন সাহার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট হোক। কিন্তু খোকন সাহা জামিন না নেয়ায় শেষ পর্যন্ত ওয়ারেন্ট হয়েছে। আর তাতে বিব্রত হয়েছেন মেয়র আইভী।
কিন্তু খোকন সাহা আইভীর সাথে সমঝোতার পথে না হেটে টাউট শ্রেনীর কিছু লোককে মাঠে নামিয়েছিলেন তিনি। কিন্তু এসব লোক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কিছু হুমকি ধমকি দিয়ে বক্তৃতা করে আইভীকে ভয় দেখানোর চেষ্ঠা করেছেন। কিন্তু জনগন তাতে মোটেও সায় দেন নাই। বরং উল্টো বিরক্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত খোকন সাহা আদালতে আত্মসমর্পন করেছেন। তাতে থেমে গেছে আন্দোলন। ফলে অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন স্বাচ্ছন্দে সিটি করপোরেশনের চালাচ্ছেন মেয়র আইভী।
এদিকে বিগত নির্বাচনের আগেই আইভী ইস্যুতে পিছু হঠেছেন শামীম ওসমান। এই মুহুর্তে শামীম ওসমান যুক্তরাস্ট্রে অবস্থান করছেন। তবে তিনি বুঝতে পেরেছেন তার দল আওয়ামী লীগে শামীম ওসমানের অবস্থান মেয়র আইভীর তুলনায় বেশ নরবরে। দিনে দিনে আইভী তার ভিত্তি মজবুত করেছেন আর শামীম ওসমান করেছেন দূর্বল।
নারায়ণগঞ্জের রাজনীতি থেকে আইভীকে বিতারিত করতে গিয়ে এখন তিনি নিজেই বিতারিত হওয়ার পথে রয়েছেন। আইভীতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু শামীম ওসমান কোনো সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে পারবেন না বরং তিনি হেরে যাবেন বিপুল ভোটে।
নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন পাড়া মহল্লায় জরিপ চালিয়ে এমন তথ্যই পাওয়া গেছে। তাই আইভী দলের সম্পদ হিসাবে বিবেচিত হচ্ছেন আর শামীম ওসমান এখন অনেকটাই দলের বোঝায় পরিনত হয়েছেন। তাই আগামী দিনগুলির রাজনীতিতে আইভীর অবস্থান আরো অনেকটাই মজবুত হচ্ছে আর শামীম ওসমান তার কর্মের কারনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন।
এদিকে আগামী বছর জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে শামীম ওসমান নতুন করে কোন ধরনের প্রস্তুতি নিচ্ছেন এটা বুঝা যাচ্ছে না। কারন এর আগে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে শামীম ওসমান দেশ ছেড়ে টানা পাঁচ বছর পালিয়ে ছিলেন কানাডায়।
তাই আগামী নির্বাচনে তার দল যদি রাস্ট্র ক্ষমতায় আসতে না পারে তাহলে কি করবেন তিনি। তিনি কি এবার যুক্তরাস্ট্রে পাড়ি জমাবেন। এই প্রশ্ন এখন জোরালো ভাবে আলোচিত হচ্ছে নারায়ণগঞ্জের রাজনৈতিক সচেতন মহলে। তাই আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখনই সেটা বলঅ যাচ্ছে না।


