Logo
Logo
×

রাজনীতি

মানুষ চায় বাঘ-মোষের লড়াই দেখত

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৪:৫৮ পিএম

মানুষ চায় বাঘ-মোষের লড়াই দেখত
Swapno

# আগামীতে নাগঞ্জ-৪ আসনে আবারও শামীম-গিয়াস লড়াইয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে

 

সব মানুষই বাঘ ও মহিষের যুদ্ধ দেখতে ভালবাসে। তা সে যুদ্ধক্ষেত্রে, খেলার মাঠে বা ভোটের ময়দান যেখানেই হোক না কেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ও সোভিয়েট ইউনিয়নের সমর নায়ক হিটলার ও স্টেলিনের মরনপন লড়াই বাঘ-মোষের লড়াই হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে।

 

হিটলারের প্ল্যাঞ্জার ডিভিশন সোভিয়েত ইউনিয়নের স্টেলিনগ্রাদকে দু’ বছর অবরোধ করে রেখে যেভাবে ধংশস্তুপে পরিণত করেছিল, ঠিক একই ভাবে স্টেলিনের লালফৈৗজ ধংশস্তুপে পরিণত করেছিল জার্মানির রাজধানী বার্লিনকে। এ যুদ্ধ ইতিহাসে বাঘ-মোষের লড়াই হিসেবে কালজয়ী হয়ে আছে। খেলার মাঠে আবাহনী-মোহমেডান এবং ভোটের রাজনীতিতে আওয়ামী-বিএনপি লড়াইও  তেমনি বাঘ-মোষের লড়াইয়ের খ্যাতি পেয়েছে।

 

২২ বছর আগে ২০০১ সালে ণারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনকে কেন্দ্র করে আওয়ামী লীগের শামীম ওসমান ও বিএনপির মুহাম্মদ গিয়াসউদ্দিনের ভোটের লড়াই এখনো নারায়ণগঞ্জবাসীর স্মৃতিতে বাঘ-মোষের লড়াই হিসেবে জাগরূক হয়ে আছে। সে নির্বাচনকালে শামীমওসমান ছিলেন চলমান এমপি।

 

তখন নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিলেন এক অঘোষিত সম্রাট। তার অঙ্গুলী হেলনে তখন এ শহরে বাঘ-মোষ এক ঘাটে পানি খেতো। তার সন্ত্রাসী বাহিনীর দাপট ও মামলা-হামলায় তখন সকল বিরোধী দলীয় নেতা শহর ছেড়ে পালিয়েছিলেন। শহরে সৃষ্টি হয়েছিল এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।

 

শামীম ওসমানও তার পরিবার বা দলবল সম্পর্কে কোন কথা বলতে হলে  মানুষ তখন আগে আশপাশ দেখে নিতো। তারপরও কিন্তু ২২ বছর আগের সেই নির্বাচনে শামীম ওসমান বিপুল ভোটে গিয়াসউদ্দিনের কাছে পরাজিত হয়েছিলেন। সে পরাজয় শামীম ওসমানের জীবণে এতো সুদূর প্রসারী পরাজয় ছিল যে ভোটের পরে তিনি স্ত্রী,পুত্র ও সহযোগীদের নিয়ে দীর্ঘদিনের জন্য দেশান্তরী হয়েছিলেন।

 


রাজনৈতিক মহলের মতে, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আবার শামীম-গিয়াস দ্বৈরথের সম্ভাবনা সৃষ্টি  হয়েছে। সম্প্রতি (২১ মে) গিয়াসপন্থী নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, মুহাম্মদ গিয়াসউদ্দিন আগামী জাতীয় নির্বচনে দলীয় মনোনয়ন পেতে সর্বাত্মক চেষ্টা করছেন। কিন্তু তিনি যেন দলীয মনোনয়ন না পান সেজন্য দলের অভ্যন্তরে ও দলের বাইরে কুচক্রী মহল তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

 

এসব কথা থেকে একেবারে পরিষ্কার যে,  গিয়াসউদ্দিন বিএনপির মনোনয়ন পেতে চেষ্টা করছেন। অনেকেই মনে করেন, তার সঙ্গে দলীয় ভারপ্রাপ্ত চেয়ার পারসন তারেক জিয়ার যে দহরম মহরমের সম্পর্ক, তাতে তিনি অবশ্যই বিএনপির মনোনয়ন পাবেন। ওদিকে, এ আসন থেকে তিনবারের এমপি শামীম ওসমানও আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাই, আগামীতে এ আসনে ২২ বছর পর  আবারও শামীম-গিয়াস বাঘে-মোষে লড়াইয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন