Logo
Logo
×

রাজনীতি

ঢাকায় মন্তু-সজলের নেতৃত্বে মহানগর যুবদলের বিশাল শোডাউন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৫:৫৮ পিএম

ঢাকায় মন্তু-সজলের নেতৃত্বে মহানগর যুবদলের বিশাল শোডাউন
Swapno

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করে সমাবেশে যোগদান করেছে।  

 

শনিবার (২৮ মে ) সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় যুবদলের বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা ও ২৭টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে তোপখানা রোডের আশপাশে জড়ো হতে থাকে। পরে ব্যানার ফেস্টুন ও সুসংগঠিত হয়ে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে মিছিল করে সমাবেশে যোগদান করেন।

 

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, হারুন অর রশিদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, নূরে এলাহী সোহাগ, আবুল হোসেন রিপন, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জাকির হোসেন সেন্টু,

 

মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, কায়সার আহমেদ, আরমান হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী ইমরান শামীম, সদস্য মোতালেব হোসেন, নবী হোসেন নবু, দুলাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান রাসেল

 

 মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সাবেক সাজ্জাদ হোসেন কমল, শাহিন খান, কামরুল হাসান রনি, শাহিন শরীফ, মো. শাকিল, তারেক সুবহান বাবু, জহিরুল ইসলাম হারুন, সহ- সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী, সদস্য সাইফুল ইসলাম আপন, রিয়াজুল আলম ইমন, হাবিবুর রহমান মাসুদ, যুুুুবদল নেতা আরিফুর রহমান নয়ন, জুনায়েদ আলম জনি,

 

রেজাউল করিম রেজা, হোসেন, আঃ হাকিম, মোক্তার হোসেন, স্বপন মিয়া, নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, তাওলাদ , জহির, এলিন, মানিক বেপারী, আব্দুর রহমান, নিরব, শৈবাল, সোহেল, বলাই, জনি প্রমূখ। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন