# আটঘাঁট বেধে মাঠে পারভীন ওসমান
# জাপা নিয়ন্ত্রণে সেলিম ওসমান
পড়া লেখা থেকে শুরু করে খেলাধুলায় সব জায়গায় প্রতিযোগিতা থাকে। স্কুল-কলেজে শিক্ষার্থীরা একে অপরকে পেছনে ফেলে ফার্ষ্ট হওয়ার জন্য পড়াশুনায় প্রতিযোগিতা করে। খেলা ধুলায় জয়ী হওয়ার জন্য লড়াই করেন। একইভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতায় যাওয়া জন্য রাজনৈতিক দল গুলো নির্বাচনে প্রতিযোগিতা করেন। এমনকি রাজনীতিতে নেতা হওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা থাকে। তবে রাজনীতিতে ল্যাং মারার প্রতিযোগিতাও চলে। এখানে একজন আরেকজনকে ল্যাংমেরে মনোনয়ন ভাগিয়ে জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচন করেন।
নারায়ণগঞ্জ ৫ আসনে এবার জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে খোদ ওসমান পরিবারে লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। জেলার সদর-বন্দর নারায়ণগঞ্জ-৫ আসনে ৪ বারের এমপি হিসেবে নেতৃত্ব দিয়েছেন প্রয়াত সাবেক এমপি নাসিম ওসমান। তিনি ২০১৪ সনের নির্বাচনের পরে মারা যান। পরে এই আসনে উপনির্বাচনে ওসমান পরিবারের সদস্য ও ব্যবসায়িক নেতা সেলিম ওসমান নির্বাচন করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তখন সাবেক এই প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান শোকাহত থাকায় তিনি নির্বাচনে আসতে পারেন নাই।
পরবর্তিতে ২০১৮ সনের নির্বাচনে পারভীন ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেন। এবং জাতীয় পার্টি থেকে তিনি গ্রীণ সিগন্যাল পান। তখন ওসমান পরিবার থেকে সেলিম ওসমানও নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনে অংশ গ্রহন করার জন্য মাঠ চষে বেড়ান। তখন জাতীয় পার্টি থেকে সেলিম ওসমান মনোনয়ন পান।
অপর ওসমান পরিবারে আরেক সদস্য প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন বসে পড়েন। তবে সেলিম ওসমান পারভীন ওসমানকে নিয়ে বন্দর ময়মনসিংহপট্টিতে এক নির্বাচনি সভায় অশ্লীল মন্তব্য করেন। সেলিম ওসমান পারভীন ওসমানকে নিয়ে বলেন তিনিতো আমাদের পরিবারের সদস্য নন। তিনি নোয়াখালি থেকে এসেছে সেখানে গিয়ে নির্বাচন করুক। আমার ভাই যে মারা গেছে তাকে দেখলে মনে হয় না। তিনি লিপিষ্টিক মেখে ভাইয়ের কবরস্থানে গিয়ে জিয়ারত করেন।
এদিকে দেখা যায় এই বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পারভীন ওসমানের নেতৃত্বে শহরে বিশাল শোডাউন দেয়া হয়। তার আগে জাতীয় পার্টির সদস্য থেকে তাকে জাতীয় পার্টির প্রেসিডিয়া সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। আর তাই রাজনৈতিক মহল মনে করেন এবার জেলার সদর বন্দর নারায়ণগঞ্জ-৫ আসনে আগামী নির্বাচনের জন্য এবার আট ঘাট বেধে মাঠে নেমছেন। সেই সাথে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আগে থেকে। অপর দিকে ওসমান পরিবারে আরেক সদস্য জেলা জাতয়ি পার্টি এমপি সেলিম ওসমানের নেতৃত্বে রয়েছে।
এবার তার অধীনে আগামী ১৭ তারিখ জেলা জাতীয় পার্টির সম্মেলন হবে বলে জানান দলের একটি সূত্র। সেলিম ওসমানও নির্বাচনী মাঠ থেকে সরে দারান নাই। তবে রাজনৈতিক বোদ্ধ মহলে গুঞ্জন উঠেছে পারভীন ওসমানও গত দুই বারের মত এবার ছাড় দিবেন না। তাই রাজনৈতিক বিশ্লষকরা মনে করেন এবার নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নের জন্য লড়াই চলবে। তবে কে মনোনয়ন পাবে তা এখনো বলা যাচ্ছে না।
কিন্তু কেউ কাউকে এবার ছাড় দিবে না বলে জানান একটি সুত্র। দলীয় সুত্রে জানাযায়, এবারের নির্বাচন অনেকটা কঠিন হবে। গত দুইবারের মত হবে না। এবার নির্বাচন একটু ব্যতিক্রম হবে। ওসমান পরিবারের দুই সদস্য নিয়ে জাতীয় পার্টির নেতা কর্মীরাও কোনঠাসায় আছেন। তার কার পক্ষে যাবে এখনো বুঝতে পারছেন না। জেলা জাপার একটি অংশ সেলিম ওসমানের পক্ষে কাজ করছে আরেকটি পক্ষ পারভীন ওসমানের পক্ষে কাজ করছেন।
তবে নির্বাচন যে মনোনয়ন পাবে নেতা কর্মীরা তার পক্ষেই কাজ করে যাবে বলে জানান। নির্বাচন আসলে বুঝা যাবে নারায়ণগঞ্জ-৫ আসনে ওসমান পরিবারে কে নির্বাচন করবে। পারভীন ওসমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেননি।এমই/জেসি


