Logo
Logo
×

রাজনীতি

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে জাকির হোসেন সেন্টুর দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৯:২৮ পিএম

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে জাকির হোসেন সেন্টুর দোয়া
Swapno

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সদর থানা যুবদল নেতা জাকির হোসেন সেন্টুর উদ্যোগে দিনব্যাপী কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩০ মে) দুপুরে দেওভোগ পাক্কা রোড এলাকার খানকা শরীফে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা মোঃ জাকির হোসেন সেন্টু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংক্ষিপ্ত এক বক্তব্যে জাকির হোসেন সেন্টু বলেন, শহীদ জিয়া আমাদের চেতনার কেন্দ্র বিন্দু, আমাদের প্রাণ। ৭৫ এর পট পরিবর্তনের পর যখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, তখন শহীদ জিয়াই আমাদের পথ দেখিয়েছেন। তাঁর হাত ধরেই এদেশে বহুদলীয় গণতন্ত্রের পূণঃপ্রবর্তন হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়। এদেশে কৃষি বিপ্ল¬বের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পন্নতা আসে। এক কথায় আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা তাঁর হাতেই হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, খাজা গরীবে নেওয়াজ হাফিজিয়া লিল্লাহ বোডিং মাদ্রাসার প্রেস ইমাম ও খতিব মাওলানা মোঃ আতিক হোসেন। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।


এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর থানা যুবদল নেতা মোঃ মোতালেব হোসেন, মোঃ শফিক হোসেন, মোঃ ইব্রাহিম শেখ, মোঃ পারভেজ আলম, মোঃ লাভলু, মোঃ টিটু ও মহানগর ছাত্রদল মোঃ রাজ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এলডি/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন