শকু’র উদ্যোগে জিয়ার শাহাদাৎবার্ষিকী পালিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ জুন ২০২২, ০৭:৩০ পিএম
দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু।
মঙ্গলবার ৩১ মে দুপুরে শহরের ডনচেম্বারস্থ কাউন্সিলর অফিস সংলগ্ন মাঠে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও দু:স্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তাকুর রহমান,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা, মহানগর বিএনপি নেতা ও ২০নং ওয়ার্র্ডের কাউন্সিলর শাহেনশাহ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক দলের নেতা অহিদুল ইসলাম ছক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, মহিলা দলের জেলা সভাপতি রহিমা শরীফ মায়া, সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, কাউন্সিলর শওকত হাশেম শকুর সহধর্মিনী দিপা হাশেম, আনিসুর রহমান, মাহমুদ হোসেন, আকতার হোসেন সবুজ, মাহবুব হাসান জুলহাস প্রমুখ।এমই/জসি


