Logo
Logo
×

রাজনীতি

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দেওভোগ জামে মসজিদে দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৭:৪৭ পিএম

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দেওভোগ জামে মসজিদে দোয়া
Swapno

বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেওভোগ জামে মসজিদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম মিঠু উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ৩১ মে বাদ জোহর দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সহ-সভাপতি ফকরুল ইসলাম মজনু, হাজি নুরুউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক আব্দুর সবুর খান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, স্বাস্থ্য বিষয়ক সস্পাদক ডা. মুজিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মনোয়ার শোখন, সহ প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিন শিপলু, মহানগর শ্রমিকদল সাবেক সিনিয়র আহাবায়ক মনির মল্লিক সহ অঙ্গসংগঠনেরর নেতৃবৃন্দরারা।

 

দোয়া মাহফিলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় পরে অসহায়দের মধ্যে তৈরি করা খাবার বিতরণ করা হয়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন