Logo
Logo
×

রাজনীতি

হাজী ফারুক হোসেন এর উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৮:১৭ পিএম

হাজী ফারুক হোসেন এর উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
Swapno

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও খিচুরী বিতরণ করা হয়।

 

বুধবার (১ জুন) দুপুর ২টায় নগরীর ১১নং ওয়ার্ড কিল্লারপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফারুক হোসেন এর উদ্যোগে  জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খিচুরি বিতরণ করা হয়।

 

এসময় দোয়া ও মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড.জাকির হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।

বিশেষ অতিথি  ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফকরুল ইসলাম মজনু, এড. মো. রফিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মজিবুর রহমান সহ অত্র ১১নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এমই/জেসি    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন