বিএনপির পার্টি অফিসের সামনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৫:৪৭ পিএম
দীর্ঘ ৬ বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বিলুপ্ত পুরোনো পার্টি অফিসের সামনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বৃহস্পতিবার ( ২ জুন ) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ ও সাইফুল ইসলাম আপনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু,
কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রানা, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগসহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।এসএম/জেসি


