মেয়র আইভীকে শাহ নিজামের বাহবা ও অভিনন্দন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৪:৫৪ পিএম
‘কেন্দ্রীয় কর্মসূচি হিসেব বিএনপি-জামাতের বিরুদ্ধে লক্ষাধিক লোক নিয়ে রাজপথে নামবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী’। এমনটাই শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। এমন তথ্য জেনে শাহ নিজাম ডা. আইভীকে বাহবা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (৩ জুন) বন্দর ২৫নং ওয়ার্ডে আয়োজিত এক স্মরণ সভায় শাহ নিজাম এ কথা জানান। এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম আরমানসহ মহানগর ও বন্দর উপজেলা আওয়ামীলীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এনসিসি মেয়র আইভী, লক্ষাধিক লোক নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে রাজপথে নামবেন। আর আমার প্রত্যাশা, তিনি নামবেন। আমি তাকে এ জন্য অভিনন্দন জানাচ্ছি। তিনি রাজ পথে নামবেন, গর্বিত হলাম ও আনন্দিত হলাম’।
এসময় বিএনপি-জামাতেদের হুশিয়ারি দিয়ে শাহ নিজাম বলেন, ‘শেখ হাসিনা তো দুরের কথা, বাংলাদেশ আওয়ামীলীগের বা অঙ্গসংগঠনের কোন নেতা-কর্মীর গায়ে হাত দেয়ার চেষ্টা করলে; পুরো দেশের টা জানিনা, নারায়ণগঞ্জে কোন স্বাধীনতা বিরোধী শক্তিদের অবস্থান হবে না।’এমই/জেসি


