Logo
Logo
×

রাজনীতি

আমিনুল ইসলামের উদ্যোগে দোয়া ও রান্না করা খাবার বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৬:৩৩ পিএম

আমিনুল ইসলামের উদ্যোগে দোয়া ও রান্না করা খাবার বিতরণ
Swapno

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান এর পক্ষে জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম এর উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। শুক্রবার (৩ জুন) বিকেলে বন্দর উপজেলাস্থ কলাগাছিয়া এলাকায় আমিনূল ইসলামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

 

জেলা যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার শাহের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, বন্দর উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন শিশির, মহানগর সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জাকির হোসেন, জেলা মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক এইচ এম হোসেন,ফতুল্লা থানা মৎসজীবি দলের সভাপতি রাসেল প্রধান, সাধারন সম্পাদক ওমর ফারুক নাইম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, বন্দর উপজেলা মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক মারুফ, লিয়ন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ,সাজ্জাদ

 

হোসাইন,ফাহিম হোসেন, সহ-সাংগঠনিক আবিদ ইসলাম, মহানগর ছাত্রদলের সদস্য সাব্বির আহমেদ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসিফ মকবুল, ছাত্রদল নেতা রিয়াদ চৌধরী, বন্দর উপজেলা যুবদল সদস্য মো: রুবেল, দ্বীন ইসলাম,ইমরান হোসেন, জেলা যুবদল নেতা মোঃ রুবেল, ইমরান হোসেন, নয়ন তালুকদার মোঃ পারভেজসহ আরো অনেকে।

 

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন