প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে স্বেচ্ছাসেবকলীগের মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৯:০১ পিএম
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা ও মহানগর স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুমের নেতৃত্বে শহর জুরে প্রতিবাদ মিছিল করা হয়। শনিবার দুপুরে ২ নম্বর রেলগেইট এলাকায় হতে এই মিছিল বিেেক্ষাভ সভা হয়।
এসময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করার জন্য আমরাই যথেষ্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতু বাস্তবায়ন করেছে তা দেখে বিএনপি জামাত সহ্য করতে পারছে না। তাই তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। আগামী নির্বাচনে আওয়ামীলীগকেবন ক্ষমতায় আনতে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করতে হবে।
সেই সাথে জামাত বিএনপির ষড়যন্তকে রুখতে হলে আমাদেরকে মাঠে ময়দানে সব সময় প্রস্তুত থাকতে হবে।এসময় উপস্থিাত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু,
জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম কিবরিয়া খোকন, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা কায়কোবাদ রুবেল, শফিকুল ইসলাম শফিক, মো. আল আমিন,
সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ছগির আহম্মেদ, স্বেচ্ছা সেবকলীগ নেতা সাউফুর রহমান সুমন, নেকবর হোসেন নাহিদ,সামসুজ্জামান সামসু,এডভোকেট আমির, দুলাল হোসেন, আল আমিন রানা, রফিকুল ইসলাম মিন্টু, সাত্তার হোসেন, আতিকুর রহমান, মেরাজ আহম্মেদ, মো. ইমন, জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিবি/জেসি


