Logo
Logo
×

রাজনীতি

জিব কেটে বঙ্গোপসাগরে ভাসাবেন খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৮:১৭ পিএম

জিব কেটে বঙ্গোপসাগরে ভাসাবেন খোকন সাহা
Swapno


বিরোধীদলের উদ্দেশ্যে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেছেন, সেই গোলাম আযম বলেছিলেন, বাংলাদেশে পাকিস্তানের পতাকা আবার উত্তোলন করবে। গোলাম আযমদের ফাঁসি হয়ে গেছে। যুদ্ধপরাধীদের ফাঁসি হয়ে গেছে। আপনারা বেশী কথা বলবেন না। সেই ক্ষমতা আপনাদের নেই।

 

এটা ’৭৫ না, এটা ২০২২। আমরা যারা ’৭৫ এর পরে, বঙ্গবন্ধুকে হত্যার পরে রাজনীতিতে এসেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে আমরা আছি। তিনি বলেন, বেশি ভাড়াভাড়ি করলে আপনাদের খুনীর কাতারে এনে যারা হুমকি দেন তাদের জিবটা কেটে দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আপনাদের জিব কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দেব বঙ্গোপসাগরে, যেন আর কেউ কথা বলতে না পারে। মাঠে নামতে চান আপনারা, লজ্জা করে না আপনাদের। নির্বাচনে ফেল করবেন দেখে নির্বাচনে অংশগ্রহণ করেন না।


 
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীলের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। 


 
এ সময় খোকন সাহা আরও বলেন, বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। আগামীতেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। ঐ বিএনপির আমলে বিদ্যুতের নামে টেন্ডারের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আপনাদের লজ্জা হওয়া উচিৎ। আপনাদের নেত্রীর দুর্নীতির দায়ে সাজা হয়েছে। দুর্নীতির কারণে সেই সাজা দিয়েছে তত্ত্ববধায়ক সরকার।

 

আপনারা আর সেই ২১ শে আগস্ট আর ১৫ আগস্টের স্বপ্ন দেখবেন না। আপনাদের প্রতিরোধ করার জন্য জনগণকে নিয়ে আমরা প্রস্তুত আছি। আমাদের ডাল-পালার অনেক বিস্তৃতি হয়েছে। তারা সারা দেশে ছড়িয়ে আছে। সেই আশা আপনাদের কোন দিন পূর্ণ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের একটি অংশ যদি ছাত্রলীগ মনে করে তাহলে আপনাদের ধরে বঙ্গপোসাগরে নিক্ষেপ করে শ্রোতে ভাসিয়ে দেয়। মুখটা একটু সামলিয়ে কথা বলেন। ২৫ তারিখকে সামনে যারা দেশে বিশৃঙ্খলা করতে চায়, তা কিন্তু বরদাশত করা হবে না। আর নারায়ণগঞ্জেতো আপনারা মাঠেই নামতে পারবেন না। আমাদের নেতা শামীম ওসমানের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন, তোমরা আজকে প্রোগ্রাম চালিয়ে যাও। আমি দেশে এসে মাঠে নামছি।


 
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল, সাবেক সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক  শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক, জকিরুল আলম হেলাল, জিএম আরমান, মাহমুদা মালা, যুগ্ম সম্পাদক জিএম আরাফাত, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধাসহ নেতৃবৃন্দ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন