মেয়রকে রাজপথে না দেখে ব্যথিত হয়েছেন শাহ নিজাম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৮:২৮ পিএম
#আগামীতে কঠোরভাবে নারায়ণগঞ্জের রাজপথে অবস্থান গ্রহণ করার আহবান
একটি আকাঙ্খা নিয়ে আজকে সারাদিন নারায়ণগঞ্জে ঘুরলাম, ভেবে ছিলাম মেয়র লক্ষাধিক লোক নিয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিবেন। কিন্তু আমি মেয়রকে রাজপথে দেখতে না পেয়ে অত্যান্ত হতাশ হয়েছি, ব্যথিত হয়েছি। মহানগর আওয়ামী লীগের কর্মীসূচি শেষে শনিবার (৪ জুন) বিকালে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
সেলিনা হায়াত আইভী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। সেখানে শাহ-নিজাম বলেন, ‘নৌকার প্রতীক নিয়ে যেহেতু উনি নির্বাচিত হয়েছেন, আগামীতে উনি অবশ্যই জামায়াতের বিরুদ্ধে কঠোরভাবে নারায়ণগঞ্জের রাজপথে অবস্থান গ্রহণ করবেন।
আমরা জামায়াত-বিএনপিকে অনেক ছাড় দিয়েছি আর ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জের রাজপথে বিএনপির কোন অস্থিত্ব আমরা দেখবো না।’ ‘আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকি’র প্রতিবাদে সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন কর্মসূচির ঘোষণা করেন।
গত ৩ জুন সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বন্দরের একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচিতে বিএনপি-জামাতের বিরুদ্ধে লক্ষাধিক লোক নিয়ে রাজপথে নামবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী।’ ৪ জুন কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী নারায়ণগঞ্জে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নানা অঙ্গ-সংগঠনের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।এমই/জেসি


