আনোয়ার হোসেন এর নেতৃত্বে মহানগর আ’লীগের বিক্ষোভ মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৮:৫৮ পিএম
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (৪ জুন) বিকেল ৫টায় নগরীর ২নং রেলগেইট এলাকাস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে, নগরীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস.এম আহসান হাবিব এর সঞ্চালনায় এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, নুরু ইসলাম চৌধুরী, ওসমান গনি ভূঁইয়া, জেলা আওয়ামীলীগ নেতা শহিদুল্লা, শামসুল ইসলাম ভাসানী।
সভায় ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুল রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইয়ুব আলী,কোষ্যদক্ষ কামাল দেওয়ান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর আনোয়ার হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, মহানগর আওয়ামীলীগের সদস্য উত্তম কুমার সাহা, শামীম খান, জালাল উদ্দিন জালু, সুমি আক্তার, সোহরাব, আওয়ামীলীগ নেতা কবির হোসাইন, আনিস আহম্মেদ, এড.মামুন সিরাজুল, এপন, আলী হায়দার সজিব, মোশারফ হোসেন জনি, রশিদ, পল, যুব মহিলা নেত্রী নুরুল নাহার সন্ধ্যা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম সহ প্রমূখ।এমই/জেসি


