Logo
Logo
×

রাজনীতি

জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৯:০৯ পিএম

জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিপক্ষে বিএনপি’র ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কু-রুচিপূর্ণ বক্তব্য ও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারন সম্পাদক মো. আফজালুর রহমান বাবু এর দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা ভিপি জামির হোসেন রনি'র সভাপতিত্বে এবং নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল বাসার বাবু'র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক, সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জে.এস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলা কৃষকলীগ নেতা মো. শফিকুল ইসলাম লিটন।

 

 

প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জুয়েল খাঁন, মো. মাহমুদুল হাসান, এড. আকবর, শেখ মো. শরীফ হোসেন সানী, মো. সুমন প্রধান, মো. অলিভ, মো. সাগর, মো. নূর হোসেন, নিলয় দাস, এবিএম লিমন সহ প্রমূখ। আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মেহেদী হাসান বাবেল, রাসেল আহমেদ, গাফার রাসেল, সোনারগাঁও উপজেলা  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আগামী দিনের কান্ডারি, সাবেক ছাত্রনেতা মো. আসিফ আহমেদ আনিস, রুবেল, মো. সাব্বির, শামীম, আড়াইহাজার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শেখ ইসমাইল, যুগ্ম সাধারন সম্পাদক মো.সুমন, আড়াইহাজার পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ রবিউল, সাধারন সম্পাদক মো. মুরাদ খাঁন। আরও উপস্থিত ছিলেন, মো. মিঠু, রাজ রায়, নিলয় দাস, মো. মহিউদ্দিন প্রমুখ। পরে প্রতিবাদ সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন