Logo
Logo
×

রাজনীতি

হত্যার হুমকি ফৌজদারি অপরাধ, মামলা করতে হবে : এড.দিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৯:১৮ পিএম

হত্যার হুমকি ফৌজদারি অপরাধ, মামলা করতে হবে : এড.দিপু
Swapno

 

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু বলেছেন, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে উসকানিমূলক বক্তব্য বিএনপি জামায়াত শিবিরের লোকেরা দিয়েছে তার বিরুদ্ধে আওয়ামীলীগের স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও নেতারা যে প্রতিবাদ রাজপথে এসেছে তাদেরকে সাদুবাধ ও ধন্যবাদ জানিয়ে আমিও বলতে চাই বাংলাদেশের আওয়ামীলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে প্রতিবাদ করছে।

 

আজকে যারা এই উসকানিমূলক বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত তাদেরকে অতিবিলম্বে গ্রেফতার করা উচিত। কাউকে হত্যার হুমকি দেওয়া কাউকে মেরে ফেলার হুমকি দেওয়া বক্তব্যে বলা ফৌজদারি করা এ ফৌজদারি অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে।  শনিবার (৪ জুন) বিকেলে জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।

 

এসময় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, আবার স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের বলতে চাই এ অপশক্তির আজকে আবার মাথা নাড়া দিয়ে উঠেছে, আজকে জুন মাসের ২৫ তারিখে বাংলাদেশের বিশ্বে একটা আশ্চার্যজনক ঘটনা ঘটবে পদ্মা সেতু উদ্ভোধন করবেন জননেত্রী শেখ হাসিনা আর সেই উদ্ভোধনে ঝামেলা করার জন্য চক্রান্ত করছে। এটা প্রতিহত করবে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন