Logo
Logo
×

রাজনীতি

আনোয়ার প্রধানের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৯:২৯ পিএম

আনোয়ার প্রধানের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবীদলের আহবায়ক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের উদ্যোগে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৪ জুন) বিকেলে মাসদাইর বাজার এলাকায় এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবীদলের আহবায়ক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়য়ণগগঞ্জ মহানগর বিএনপির সিনিয়য়র সহ সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর কৃষক দলের আহবায়ক মনির হোসেন খান, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা।

 

উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট হাসান, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধাারণ সম্্পাদক ওমর ফারুক নাইম খান, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আ: সালাম জসিম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজু, কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি শাকিল আহমেদ, বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ শেখ প্রমূখ। এসময়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রেহী আত্মার শান্তি কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন