Logo
Logo
×

রাজনীতি

আলমগীরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২২, ১০:০১ পিএম

আলমগীরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
Swapno

 

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  হত্যার হুমকির প্রতিবাদে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সভায় ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। শনিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলে যোগদান করেন।

 

এসময় ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর  হোসেন বলেন, ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? এ দেশের গরীব দুঃখী মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ তায়ালা বাঁচিয়ে রেখেছে। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করে লাভ নাই। কারণ আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, আমি এ দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত আছি। যে নেত্রী দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সেই নেত্রীর জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে আমরাও সদা প্রস্তুত আছি।

 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা,সহ সভাপতি বাবু চন্দনশীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ১৯ন নম্বর ওয়ার্ড শেখ রাসেল সভাপতি সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন