Logo
Logo
×

রাজনীতি

ভোট নিশ্চিত করতে মহল্লার মানুষকে জাগিয়ে তুলতে হবে : গিয়াসউদ্দিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৫:২৭ পিএম

ভোট নিশ্চিত করতে মহল্লার মানুষকে জাগিয়ে তুলতে হবে : গিয়াসউদ্দিন
Swapno

 

# সরকার সিন্ডিকেট করে সাধারণ মানুষকে লুটে খাচ্ছে
# হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

 

‘সরকার আরও একটি প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে’ উল্লেখ করে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ‘প্রতিটি পাড়া মহল্লা, এমনকি আপনি আমি যেখানে যাবো সেখানেই মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, জাগিয়ে তুলতে হবে, যাতে দুর্নীতিবাজ, লুটেরা সরকার ভোট বিহীন আর কোনো নির্বাচন করতে না পারে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না। সেই নির্দেশনা মেনে আমাদের প্রস্তুত  থাকতে হবে।’

 

রোববার বিকেলে ফতুল্লার এনায়েতনগর ও বক্তাবলীতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গিয়াসউদ্দিন বলেন, ‘বাজার দর ঊর্ধ্বমুখি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির দাম বাড়ানো হচ্ছে দফায় দফায়।

 

এই সরকার সিন্ডিকেট করে সাধারণ মানুষকে লুটে খাচ্ছে আর নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের জুলুম, অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ আজ দিশেহারা। সর্বক্ষেত্রে সিন্ডিকেট গড়ে এসব টাকা লুটে নিচ্ছে তারা। আজকাল রাস্তায় হাঁটতে গেলে, গাড়িতে চড়তে গেলেও তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। মানুষ এই জালিম সরকারের হাত থেকে মুক্তি চায়।’

 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ হালিম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, এনায়েতন নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একে এম হেলাল উদ্দিন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূর হোসেন, সহ সাধারণ সম্পাদক হাসান আলী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হোসেন রতন, বক্তবালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি লোকমান হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আল আমিন, অ্যাড. আব্দুল কাইয়ূম, ওমর ফারুক, কামাল হোসেন, হাজী দেলোয়ার হোসেন, আ. করিম, বক্তাবলী ৮ নং ওয়ার্ড বিএনপির সভপাতি নুর মোহাম্মদ নুরু, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আকবর হোসেন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি জুম্মন আলী, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জামিল হোসেন খান, হুমায়ূন মোল্লা, বক্তাবলী ইউনিয়ন যুবদলেল সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল খায়ের, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান সুমন প্রমুখ।

 


 
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। তারা মানুষের উন্নয়নতো দূরের কথা, দুর্ভোগ বৃদ্ধি করেছে। যখনই মানুষ তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তারা সহ্য করতে পারে নাই। তারা মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে। প্রতিবাদকারীদের বিরুদ্ধে তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মিথ্যা মামলা অথবা হত্যা গুমের মাধ্যমে। এভাবে দীর্ঘদিন চলছে। মানুষ তাদের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ। এমনকি সরকারি দলের ভালো মানুষরাও এই দলটাকে আর ক্ষমতায় দেখতে চায় না। সাধারণ মানুষ অপেক্ষা করছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও এ দেশের সরকার দেখতে।’


 
‘সরকার মানুষকে যতরকম প্রতিশ্রুতি দেয়েছিল তা সবই ভঙ্গ করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় তাই প্রতিশ্রুতি রক্ষা করতেও তারা বাধ্য নয়। তারা শুধু নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে কাজ করেছে। আর এই দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে।’


 
‘রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে এই সরকার দমন পীড়ন নীতিকে বেছে নিয়েছে’ দাবি করে গিয়াসউদ্দিন বলেন, ‘বিরোধী মতকে এই সরকারের যত ভয়। তাই তারা প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলের উপর হামলা, মামলা নির্যাতন চালিয়েছে। আজ মানুষ যখন তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, মাঠে নামছে তারা এখন হুঙ্কার দিচ্ছে, গর্জন দিচ্ছে কেবল মাত্র প্রশাসনিক শক্তির জোরে। আবার তারা পুলিশ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করতে চাইবে। কিন্তু তারা আর সেটা পারবে না। এখন দেশের মানুষ জেগে উঠেছে।’


 
‘মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, গণতন্ত্র, আইন-আদালতের ন্যায় বিচার, বাক স্বাধীনতাকে সরকার ধ্বংস করে দিয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘একটি রাষ্ট্রের জন্য শক্তিশালী একটি বিরোধীদল প্রয়োজন। কিন্তু সেই বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র তারা করেছে। তারা রাজনীতির ভাষাই ভুলে গেছে। অসহিষ্ণু হয়ে উঠেছে। নারায়ণগঞ্জে দেখা যায়, সরকারি দলের নেতা-নেত্রীরা একে অপরের বিরুদ্ধে কীভাবে দুর্নীতির অভিযোগ আনছে। কে কীভাবে অন্যায় অত্যাচার, কীভাবে জুলুম নির্যাতন করেছে, কীভাবে দেশের সম্পদ লুট করে বিদেশ পাচার করেছে, এসব তারাই বলছে।’


 
তিনি বলেন, ‘সরকার বুঝতে পেরেছে তাদেরকে আর মানুষ রাষ্ট্র ক্ষমতায় চায় না, তা বুঝতে পেরে ফন্দি ফিকির করছে কীভাবে ভোট বিহীন আরেকটা নির্বাচন করা যায়। সুষ্ঠু ভোটে তাদের ভরাডুবি হবে। মানুষ তারেক রহমানের প্রতি আস্থাশীল। এই দেশে সব থেকে জনপ্রিয় নেতা এখন তারেক রহমান। তারা সেটা বুঝতে পেরেই সারাক্ষণ আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করছে। মিথ্যাচার করছে। তবে কিছুতেই আর লাভ হবে না। মানুষের সমর্থন নিয়ে বিএনপি আবারও সরকার গঠন করবে। নারায়ণগঞ্জের পাঁচটি আসন আমরা পুনরুদ্ধার করবো। ভোটবিহীন নির্বাচন আমরা চাই না।’


 
এ ছাড়াও গিয়াসউদ্দিন তার সময়কার স্মৃতিচারণ করেন। তিনি জানান, যখন তিনি এমপি ছিলেন তখন তারেক রহমানকে এক বন্যায় বক্তাবলীর মানুষের জন্য কিছু করার অনুরোধ করেছিলেন। তা শুনে তারেক রহমান নিজেই বক্তাবলীতে ছুটে এসেছিলেন এবং বৃষ্টিতে ভিজে মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছিলেন। সেদিন তারেক রহমান কাশিপুরসহ আরও কয়েকটি এলাকায় দিনভর বৃষ্টিতে ভিজে মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছিলেন বলে তিনি জানান।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন