জিয়ার ৪১ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৮নং ওয়ার্ডে দোয়া
মেহেদী হাসান
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:১৯ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। রবিবার (৫ জুন) বাদ আছর ১৮নং ওয়ার্ডস্থ দক্ষিন নলুয়া জামে মসজিদে এ আয়োজন করা হয়। মহানগর বিএনপি নেতা ও ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আল-আরিফের তত্ত্বাবধায়নে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। বিশেষ অতিথি, মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, আওলাদ হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী,
শাহ-জালাল, অলক ইসলাম রনি,বুলবুল বুলু, ফারুক হোসেন, সামছু, আলফু, আবুল সরদার, সালাউদ্দিন দেওয়ান, কাজল, গোলাম মোস্তফা খোকা, ডালিম, সেলিম,খলিফা, হীরা, শহীদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিন নলুয়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি মুহাম্মদ আবুল হাসান তৈয়্যেবি। মিলাদ ও দোয়া শেষে নেওয়াজ বিতরন করা হয়।


