বিএনপির শাসনামলে দেশে শান্তি-শৃঙ্খলা বিরাজমান ছিল : রোজেল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:২৮ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল, এতিম ছাত্রদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর হোসাইন জুবায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় শনিবার বক্তাবলী ইউনিয়ন ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জাহিদ হাসান রোজেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল কবির মামুন,ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ওমর আলী, যুগ্ম আহবায়ক এস এম মাহমুদুল হক আলমগীর, যুগ্ম আহবায়ক এডঃ আল আমিন সিদ্দিকী, যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন বারী, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ কামাল হোসেন,
ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন,সদস্য সচিব রিয়াদ দেওয়ান, থানা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ রাজু, প্রধান বক্তা মশিউর রহমান রনি তার বক্তব্যে বলেন এই অবৈধ সরকারের আমলে দীর্ঘ ১৫ বছর যাবত নির্যাতনের স্বীকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে এই ছাত্রদল শুধু নয় জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের উপর দমন পীড়ন করে ও দমিয়ে রাখতে পারেননি। একটাই কারণ সবাই জিয়াউর রহমানের দল করে আর সবাই জিয়াউর রহমানকে ভালোবাসেন বিদায় আজকে আপনারা বি এন পি করেন।
দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই অবৈধ সরকার কে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে বিতারিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইন শাহ আল্লাহ। মশিউর রহমান রনি আরো বলেন দেশে যে হারে মূল্য উর্ধ্বগতি চলছে এভাবে দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে এভাবে কখনো দেশ চলতে পারেনা। দেশে গণতন্ত্র উদ্ধার করতে যা করার প্রয়োজন আপনাদের সাথে নিয়ে আমরা করবো।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান রোজেল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ নিয়ে দেশ পরিচলনা করেছেন বিধায় দেশে শান্তি-শৃঙ্খলা ছিলো। সব পণ্যের দাম নাগালের মধ্যে ছিলো বর্তমান বিনা ভোটের সরকারের আমলে আপনারা দেখছেন কি পরিমাণ জিনিস পত্রের দাম বেড়েছে।
এই সরকার যতদিন বিতাড়িত না করা যায় ততোদিন দেশের মানুষ শান্তি পাবেনা বলে মন্তব্য করেন। আরো অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খান,ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মোঃ পিন্টু, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ,ফতুল্লা থানা ছাত্রদল সাবেক সভাপতি এডঃ খন্দকার আক্তার হোসেন,ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুল রহমান মাসুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা সালাউদ্দিন মাল,যুবদল নেতা নিজাম মাল,বক্তাবলী ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা লোকমান হোসেন বক্তাবলী ইউনিয়ন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ জলিল সিকদার প্রমুখ।এলডি/জেসি


