Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা বিএনপিতে রোজেলের তুলনায় দিগুন গতিতে টিটু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৭:১১ পিএম

ফতুল্লা বিএনপিতে রোজেলের তুলনায় দিগুন গতিতে টিটু
Swapno

দীর্ঘ সময় নারায়ণগঞ্জে বিএনপি নিস্ক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বেশ সস্ক্রিয় ভাবে মাঠে নেমেছে । ইতিমধ্যে শহীদ জিয়াউর রহমানে ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ১০ দিনের কর্মসূচী হাতে নিয়েছে এবং তা সফল ভাবে বাস্তবায়নও করেছে।

 

 বিশেষ করে ফতুল্লা ,সিদ্ধিরগঞ্জে ব্যাপকভাবে বিভিন্ন এলাকায় দোয়া মিলাদ মাহফিল এবং নেওয়াজ বিতরণ সহ অন্যান্য কার্যক্রম করে তবে বিগত সময়গুলোতে ঢিলেঢালে ভাবে পালিত হতো এ সকল প্রগ্রামগুলো এবং তারা বলছেন এ্খন থেকে আর ছাড় হবে না এখন থেকে এই সরকারকে পাল্টা জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি, আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে ।

 

 কিন্ত একটা বিষয় যেটা অনেকেরই দৃষ্টি গোচর করেছে সেটা হলো ফতুল্লা থানা বিএনপিতে দুটি ভাগে বিভক্ত হয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলাদা আলাদা ভাবে প্রগ্রাম করেছে। 

 

তবে দেখা গিয়েছে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেলের থেকে দ্বিগুন গতিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু নেতাকর্মীদের নিয়ে ব্যাপক ভূমিকা পালনের মধ্যে দিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফতুল্লার পাঁচটি ইউনিয়নে।

 

ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরাই মনে করছেন টিটুর মাধ্যমেই ফতুল্লা থানা বিএনপি সুসংগঠিত হবে এবং তার নেতৃত্বেই সরকার পতনের আন্দোলন করা হবে ।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে ফতুল্লার ৫টি ইউনিয়নে আমরা আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে এখন পর্যন্ত ৫০টিরও বেশি স্পটে দোয়া মিলাদ ও নেওয়াজ বিতরণ করেছি যা আমরা বিগত সময় করতে পারি নাই 

 

আর আমরা কোন রকম বাধা বিপত্তির শিকার হয়নি সুন্দর ও সুষ্টুভাবে সকল প্রগ্রাম সাকসেস করতে পেরেছি। এর আগে ফতুল্লা থানা বিএনপি অনেকটাই ঝিমিয়ে ছিল এখন আর সেটা নেই ফতুল্লা থানা বিএনপি এখন অনেকটাই চাঙ্গা আর এই নেতৃত্বের মাধ্যমে আমরা সরকার পতনের আন্দোলনে নামবো ।

 


এসময় তিনি আরও বলেন ,আপনারাই তো জানেন ফতুল্লা থানা বিএনপির দুই ভাগে বিভক্ত হয়ে শাহাদাৎ বার্ষিকীর প্রগ্রাম হয়েছে তবে এ বিষয়ে কিছু বলতে চাই না । আপনারা জানেন বিভিন্ন প্রগ্রামে আমরা বলেছি ফতুল্লা থানা বিএনপিতে আমরা কোন রকম দ্বিধা দন্দ চাই না সবাই একত্রে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই ফতুল্লা বিএনপিকে শক্তিশালী করে সরকার পতনের আন্দোলনে নামবো ।

 

 আর আমি মনে করছি আমাদের এই সমস্যাটা খুব শিঘ্রই সমাধান হবে ।জনগণ আমাদের পাশে আছে আর জনগনকে নিয়েই কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ।

 


এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেন, জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী ৪১ বছর যাবৎ চলমান যতদিন এই বাংলাদেশ থাকবে, এটা চলমান থাকবে, এটা দল করতে থাকবে, সাধারন মানুষ করবে, সব পেশার মানুষ করতে থাকবে ।

 

 আপাতত আমাদের কেন্দ্র ঘোষিত প্রগ্রাম হচ্ছে সাংগঠনিক ভাবে গতিশিল করা এবং কেন্দ্রীয় নির্দেশনার মধ্যে দিয়ে পরবর্তী কর্মসূচী দেওয়া হবে।৩০ মে থেকে ৭ তারিখ পর্যন্ত আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী প্রগ্রাম তার পরে আমরা কেন্দ্রীয় নেতাদের পরামর্শে জাতীয় ইসু নিয়ে মাঠে নামবো ।

 

ফতুল্লা থানা বিএনপি বিভক্ত বিষয়টা এমন নয় যেহেতু সংগঠনের প্রেসিডেন্ট -সেক্রেটারী থাকে আর আমাদের নেতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনেক প্রগ্রাম তাই আমরা আলাদাভাবে এই প্রগ্রামগুলো করেছি। আর যদি আমাদের মধ্যে সমস্যা থাকেও আমাদের দলের মধ্যে কোন রকম প্রভাব পরবে না কারণ আমরা একই নেতার অনুসারী আমাদের একটাই লক্ষ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটবে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন