বঙ্গবন্ধুর ডাকে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন : এড. দিপু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৬:১৫ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলনের ঘোষণা করার পরে নারায়ণগঞ্জের চাষাড়া টাউন হলে জনসভার আয়োজন করা হয়।
ছয় দফা আন্দোলনের জন্য জনমত সৃষ্টি করার লক্ষ্যে সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। তারই প্রতিবাদে পরেরদিন ৭ই জুন সারা বাংলাদেশে আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হয়। সেই হরতালে নারায়ণগঞ্জের সাতজন বীর জনতা সাহসী শ্রমিক আত্মহতি দিয়েছিলেন।
সেই সময়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ সারাদেশে এরকম ভাবে ১১ জন ছয় দফা ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর ডাকে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টায় ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে আমরা সেই ছয় দফা আন্দোলনের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। সেইসাথে বাংলাদেশের ছয় দফা আন্দোলনের মূল নায়ক মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই'র সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা সদস্য মো. শহিদুল্লাহ, হাজী আমজাদ হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।এসএম/জেসি


